ক্রিকেটার আল আমিনকে গ্রেফতারের দাবিতে শৈলকুপায় মানববন্ধন
ক্রিকেটার আল আমিন হোসেনকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝিনাইদহের শৈলকুপায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছে তার স্ত্রীর পরিবার ও এলাকাবাসী। রোববার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় শৈলকুপা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করে আল আমিন হোসেনের স্ত্রী নুসরাত মিশুর স্বজন ও তার এলাকাবাসী। এতে নুসরাত মিশুর স্বজন, পরিবার সদস্যদের সাথে কয়েকশ এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা দীর্ঘদিন ধরে স্ত্রী মিশুর ওপর নির্যাতনের দৃষ্টাস্তমূলক শাস্তি ও তার দুই ছেলের ভরণ-পোষণের দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন- ৫ নম্বর কাঁচেরকোল ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন জোয়ার্দ্দার মামুন, আল আমিনের স্ত্রীর বাবা ছবিবর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয় কাঁচেরকোল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সালাউদ্দিন জোয়ার্দ্দার মামুন মানববন্ধনে অংশ নিয়ে বলেন, স্ত্রী নির্যাতনের যে অভিযোগ উঠেছে তা অবিলম্বে তদন্তসহ আল আমিনকে বিচারের আওতায় আনা হোক এবং বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি রক্ষা করা হোক।
এমএসএম / জামান
অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা
ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের
কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২
নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা
শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন
নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি
কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি
নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু
বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ
ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু