পাথরঘাটায় ধর্ষণ মামলা দিয়ে ৫৫ বছরের বৃদ্ধকে ফাঁসানোর প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
বরগুনার পাথরঘাটার নাচনাপাড়ায় পূর্বশত্রুতার জের ধরে মো. মোস্তফা খানের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো ধর্ষণ মামলা থেকে মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় মো. মোস্তফার মুক্তির দাবি ও মিথ্যা ধর্ষণ মামলা দেয়ার প্রতিবাদে দুই শতাধিক নারী-পুরুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে স্থানীয় বীর মুক্তযোদ্ধা আ. সালাম বলেন, মো. মোস্তফা খান আমার প্রতিবেশী। তিনি অত্যন্ত ভালো ও একজন সৎ চরিত্রবান মানুষ। পূর্বশত্রুতার জের ধরে সাজানো ও মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে জেলহাজতে পাঠিয়েছে। আমি উক্ত মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
স্থানীয় হাওয়া বেগমসহ ৫-৬ জন নারী-পুরুষ বলেন, মোস্তফা খানের মতো ভালো মানুষ আমাদের এলাকায় খুব কম আছে। আমরা এই এলাকার হয়ে বলতে পারি তিনি একজন সৎ চরিত্রবান মানুষ। তার সাথে জমিজমা নিয়ে একই এলাকার মো. নীরব জমাদ্দার দীর্ঘদিন যাবৎ দ্বন্দ্ব চলে। হয়তো তার জেরে তার শিশু মেয়েকে দিয়ে এ ঘটনা সাজিয়ে মামলা করেছে।
উপস্থিত প্রায় সকলেরই একই বক্তব্য ছিল, মোস্তফা খান চারিত্রিকভাবে খুব ভালো মানুষ। আমরা এই ধর্ষণ মামলার প্রতিবাদসহ মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলার ২নং নাচনাপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জুগিরহুলা গ্রামে ৮ বছরের লেমুয়া কেজি স্কুলের প্রথম শ্রেণির শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে গত ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে প্রতিবেশী মৃত আহম্মেদ খানের ছেলে মোস্তফা খানকে আসামি করে পাথরঘাটা থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ মোস্তফা খানকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
জানতে চাইলে পাথরঘাটা থানার ওসি (তদন্ত) সঞ্জয় মজুমদার বলেন, ধর্ষণের ঘটনায় মোস্তফা খানকে গ্রেপ্তার করা হয়েছে। পরে গত ১৪ সেপ্টেম্বর বুধবার সকালে আদালতের মাধ্যমে তাকে বরগুনা কারাগারে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
গণভোটের বিরুদ্ধে গিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছেঃ নাসীরুদ্দীন পাটওয়ারী
আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে পর্যটকের ঢল
পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার
অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি
পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন
নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ
ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত
গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান
নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি
রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী
নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা
শেরপুরে নদীর ব্রীজ ধ্বসে পড়ায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে
Link Copied