খুলনায় বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী শিক্ষক ও মুয়াজ্জিনের
খুলনায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী হেফজখানার শিক্ষক ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মহানগরীর হোগলাডাঙ্গা প্রগতি স্কুলের সামনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজবাঁধ নুরানি হাফেজিয়া মাদরাসার শিক্ষক হাফেজ শরিফুল ইসলাম এবং রাজবাঁধ আয়েশাবাদ জামে মসজিদের মুয়াজ্জিন মো. বেলাল হোসেন। হাফেজ শরিফুল ইসলাম বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার উত্তর কুমারিয়া জোলা গ্রামের মো. কাওছার হোসেনের ছেলে এবং বেল্লাল হোসেন রাজবাঁধ এলাকার মো. মোস্তফার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বেল্লাল ও শরিফুল রাজবাঁধের ভেতর থেকে মেইন রোডে মোটরসাইকেলে উঠছিলেন। এ সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস সাতক্ষীরা থেকে খুলনার দিকে যাওয়ার পথে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থানেই শরিফুল ও বেলালের মৃত্যু হয়। পরে স্থানীয়রা সেখানকার রাস্তা অবরোধ করেন। দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রাখার কারণে দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের আশ্বাসে সমস্যার সমাধান হয়।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, সড়ক দুর্ঘটনার পরপর স্থানীয়রা রাস্তায় নেমে আসেন। হোগলাডঙ্গা এলাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে বলে তারা স্পিডব্রেকারের দাবি জানিয়ে রাস্তা বন্ধ করে দেন। পরে ঘটনাস্থলে গিয়ে তাদের আশ্বস্ত করা হয়। নিহত দুজনের মৃতদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা আছে। প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে তাদের মৃতদেহ হস্তান্তর করা হবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ