ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনা হ্রাসে ট্রাফিক বিভাগের জনসচেতনতামূলক কার্যক্রম শুরু


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১৯-৯-২০২২ দুপুর ১:৫৬
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনা হ্রাসে সড়কে নিরাপত্তা ও শৃংখলার লক্ষ্যে গাড়িচালক, মালিক এবং পথচারীদের মধ্যে জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে ট্রাফিক বিভাগ। সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায়  মহাসড়কের চৌরাস্তায় প্রধান অতিথি হিসেবে ট্রাফিক বিভাগ আয়োজিত জনসচেতনতামূলক প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম বিপিএম-পিপিএম। 
 
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. মাঈনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাজেদুল ইসলাম, ট্রাফিক সার্জেন্ট রহমত মিয়া, আল-আমিন, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি গোলাম মাওলা দুলু প্রমুখ।
 
এ সময় উপস্থিত ছিলেন- সদর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান মনির, ট্রাফিক সার্জেন্ট মো. হাবিবুর রহমান, রিয়াজ, মাখন লাল, মো. রেজা, মেহেদী, আরিফ, গোলাম রব্বানীসহ বিভিন্ন যানবাহনের মালিক ও চালকগণ। 
 
এ সময় প্রধান অতিথি পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম ট্রাফিক আইন মেনে যানবাহন চালোনোর জন্য সকলের প্রতি আহ্বান জানান এবং যারা ট্রাফিক আইন (সড়ক পরিবহন আইন-২০১৮) অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেয়ার জন্য ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন।

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত