এতিমদের পাশে এমপি দুদু
জয়পুরহাটের পাঁচবিবির বেতগাড়ি আদিবাসী পরিবারের শিক্ষিত এতিম পাঁচ ভাই-বোনের মাঝে নগদ অর্থ ও ত্রাণ প্রদান করেন জয়পুরহাট-১ আসনের সাংসদ অ্যাড. সামছুল আলম দুদু এমপি। বেতগাড়ি আদিবাসী মৃত নিশিকান্ত মহন্তের কলেজ পড়ুয়া বড় মেয়ে ডলি রানী মহন্ত মাঠে-ঘাটে এবং অন্যের বাড়ি ও জমিতে কাজ করেন। বাড়িতেও গরু-ছাগল ও হাঁস-মুরগি লালন-পালনের মাধ্যমে অর্থ উপার্জন করেন।
দীর্ঘদিন যাবৎ এমন হাড়ভাঙা পরিশ্রমের অর্থ দিয়ে ডলি নিজের লেখাপড়ার পাশাপাশি সংসার চালায় এবং অন্য ভাই-বোনদের পড়ালেখাসহ সকল দায়িত্ব পালন করে আসছেন। কিন্ত করোনার লকডাউনে এতিম পরিবারটি আর চলতে পারছে না। ডলি অন্য কোনো উপায় না পেয়ে অবশেষে তাদের অসহয়াত্বের বিষয়টি স্থানীয় এমপিকে ফোনে জানান। এমন খবর শুনে মানবিক দায়িত্ববোধ থেকে এমপি নিজেই গতকাল মঙ্গলবার বিকেলে তাদের বাড়ি গিয়ে নগদ অর্থ, চাল, ডাল, ময়দা, আলু, তেল, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদান করেন।
অ্যাড. সামছুল আলম দুদু এমপি বলেন, ডলির বাবা-মা অনেক আগেই মারা গেছে জানি। তাদের নিজস্ব জমিজমা নেই, অন্যের জমি চাষাবাদ করে এবং অন্যের বাড়িতে কাজ করে সংসার চালায়। এছাড়া নিজের ও ভাই-বোনদের পড়ালেখার খরচও চালায়। ডলির ফোন পেয়েই তাদের অর্থ ও খাদ্য সহায়তা দিলাম বলে জানান এমপি।
তিনি আরো বলেন, এর আগেও আমি এই এতিম পরিবারটির পাশে বহুবার দাঁড়িয়েছি।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied