ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

ভ্যানচাপায় শিশু শিক্ষার্থী নিহত


আত্রাই প্রতিনিধি photo আত্রাই প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৯-২০২২ দুপুর ৩:১৯
নওগাঁর আত্রাইয়ে ভ্যানচাপায় রিয়াদুল ইসলাম রিফাত (৫) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মহিলা কলেজ রোডের উপজেলা প্রকৌশলী কার্যালয় অফিসের পাশে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার জয়সাড়া মধ্যপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সে উপজেলা বিয়াম ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজের প্লে শ্রেণির ছাত্র ছিল। 
 
নিহত শিশুর চাচা আব্দুল মান্নান বলেন, প্রতিদিনের ন্যায় স্কুল ছুটির পর রিয়াদুলের মা ছেলেকে নিয়ে বাড়ি ফিলছিলেন। এ সময় ছেলের পেছনে হেঁটে যাওয়ার সময় মহিলা কলেজ রোডের জনস্বাস্থ্য অফিসের সামনে পৌঁছলে রিয়াদুল সড়ক পার হতে গেলে দ্রুতগতিতে আসা অটো চার্জার ভ্যানের সাথে ধাক্কা লেগে চাপা পড়ে। এ সময় তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করালে সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। রাজশাহী যাওয়ার সময় পথিমধ্যে মারা যায়। 
 
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান