জবির লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের বার্ড পরিদর্শন
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) পরিদর্শন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা। ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের 'Rural Development in Bangladesh' পাঠ্যক্রমের অংশ হিসেবে 'Orientation to BARD'-এর কার্যক্রম সম্পর্কে অবগত হন তারা।
গত শনিবার সকালে বিভাগের সহযোগী অধ্যাপক শামীমা আক্তারের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের বাসে কুমিল্লার কোটবাড়ীতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) পৌঁছান শিক্ষার্থীরা। বেলা ১১টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির ময়নামতি অডিটোরিয়ামে মূল অনুষ্ঠানমালা শুরু হয়। ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) আব্দুল্লাহ আল মামুন বার্ডের সার্বিক কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন৷ ১২টা থেকে ১টা পর্যন্ত বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) মিলন কান্তি ভট্টাচার্য্য কুমিল্লা মডেল সম্পর্কে আলোচনা করেন। এ সময় তারা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এরপর বার্ডের প্রশিক্ষণ কর্মকর্তারা শিক্ষার্থীদের বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি ঘুরিয়ে দেখান। এরপর ক্যাফেটেরিয়ায় দুপুরের খাবার শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা হন এবং সন্ধ্যায় ক্যাম্পাসে পৌঁছান।
এ বিষয়ে লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও 'Orientation to BARD'-এর তত্ত্বাবধায়ক শামীমা আক্তার বলেন, বিশ্ববিদ্যালয়ের যে কোনো পাঠ মাঠপর্যায়ের প্রশিক্ষণের মাধ্যমে পূর্ণতা পায়। তাত্ত্বক জ্ঞানার্জনের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের ব্যবহারিক জ্ঞানার্জন করা আবশ্যক। আর এরই অংশ হিসেবে আমরা পল্লী উন্নয়ন বিষয়ে পড়াশোনার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের বার্ড পরিদর্শনে নিয়ে গিয়েছিলাম। আশা করি ছাত্র-ছাত্রীরা দিনব্যাপী প্রশিক্ষণ থেকে বাস্তব জ্ঞানার্জন করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও আমরা ছাত্র-ছাত্রীদের নিয়ে এখানে আসব।
এমএসএম / জামান
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
Link Copied