ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

দর্শনায় ঐতিহ্যবাহি  নৌকা-বাইচ প্রতিযোগীতা অনুষ্টানে এমপি টগর


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ১৯-৯-২০২২ রাত ৯:১৮

প্রতি বছরের ন্যায় এবারো দর্শনার বুকের উপর দিয়ে বয়ে চলা মাথাভাঙ্গা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। প্রতিযোগিদের মধ্যে বিতরণ করা হয়েছে পুরস্কার। নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর । গতকাল সোমবার বিকাল ৪ টার সময় দামুড়হুদার পারকৃষ্ণপুর গ্রামবাসীর আয়োজনে ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতায় ৭ টি দল অংশ নেয়। এ প্রতিযোগিতা উপভোগ করতে নদীর তীর ও মাথাভাঙ্গা ব্রীজের উপরে ছিলো হাজারো মানুষের উপচে পড়া ভীড়। বিকাল ৪ টার দিকে মাথাভাঙ্গা নদীর পারকৃষ্ণপুর ভিমখালী ঘাট থেকে মেমনগর ব্রীজঘাট পর্যন্ত প্রায় ১ কিলোমিটার নদীপথে নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নেয় ৭ টি দল।  দলের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ভবেস হালদার ও তার দল, ২য় হয়েছে বৈদ্যনাথ ও তার দল, ৩য় হয়েছেন রবি ও তার দল । মেমনগর ব্রীজ সংলগ্ন পার্ক মঞ্চে অনুষ্ঠিত আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, এমপি আলী আজগার টগর বলেন, নৌকা বাইচ আবহমান গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহি খেলা। নদী মাতৃক বাংলাদেশে নৌকা বাইচ খেলাটি অত্তান্ত জনপ্রিয়। হাজারো মানুষের ঢল তা আবারো প্রমান করলো। যারা প্রতি বছর এ ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে থাকে তারা অবশ্যই প্রসাংশার দাবীদার। এ ধরণের সুস্থ বিনোদন আপামর জনতার চিত্তকে উৎফুল্য করে। বিশেষ অতিথি ছিলেন, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মুন্না বিশ্বাস, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের চেযারম্যান এএসএম জাকারিয়া আলম , কেরু এন্ড কোম্পানির মিডিএম শেখ সাহাব উদ্দিন, দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীর, হাজি আইয়ুব আলী রাজুর সভাপতিত্বে অনান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিয়াবুল হক, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, দর্শনা পৌর যুবলীগের সহ-সভাপতি আব্দুল মান্নান খান,প্রমুখ। এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মাঝে সম্মাননা কেষ্ট তুলেদেন আয়োজক নেতৃবৃন্দ। অনুষ্টান শেষে প্রতিযোগিদের মাঝে প্রথম পুরস্কার হিসেবে ২০ হাজার টাকা, ২য় পুরস্কার হিসেবে ১০ হাজার ও ৩য় পুরস্কার হিসেবে ৫ হাজার টাকার পুরস্কারহচ তুলে দেন এমপি টগর।

এমএসএম / এমএসএম

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ

মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি