রাজধানীতে ঘুমের ওষুধ খেয়ে গৃহবধূর মৃত্যু!
রাজধানীর শ্যামপুরের জুরাইনে ঘুমের ওষুধ খেয়ে মোসা. নাদিয়া (৩৪) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে শ্যামপুর জুরাইন মুন্সিবাড়ি নিজ বাসায় ঘটনাটি ঘটে। জুরাইন মুন্সি বাড়ির স্থানীয় বাসিন্দা লোহা ব্যাবসায়ী সালাউদ্দিনের স্ত্রী নাদিয়া। সালাউদ্দিন জানিয়েছেন, নাদিয়া শ্বাসকষ্টের রোগী।
গতরাতে ঘুমের ওষুধ খেয়ে নিজ রুমে ঘুমিয়ে যান। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ছেলে নাস্তা খাওয়ার জন্য তার মাকে ডাকাডাকি করে। কিন্তু তিনি ঘুম থেকে না উঠায় দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
প্রীতি / প্রীতি
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান