ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

ভ্রাম্যমান আদালতের অভিযান দুই লক্ষ টাকা জরিমানা আদায়


আত্রাই প্রতিনিধি photo আত্রাই প্রতিনিধি
প্রকাশিত: ২০-৯-২০২২ দুপুর ৩:২১
 নওগাঁর আত্রাইয়ে অবৈধভাবে গড়ে ওঠা সিসা তৈরির কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে দুই লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার সন্ধায় নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক ও আত্রাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এই অভিযান পরিচালনা করেন। 
 
আদালত সুত্র জানায়, আত্রাই উপজেলার কচুয়া এলাকায় রাস্তার পাশের্ব অবৈধভাবে গড়ে ওঠা কারখানায় ব্যাটারী পুড়িয়ে সিসা তৈরি করছিল। এতে ওই এলাকায় পরিবেশ দূষিত হয়ে গাছ-পালা, গরু মারা যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধায় নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক উত্তম কুমার ও আত্রাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী অনিক ইসলাম ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় কারখানার ম্যানেজার কবির হোসেন (২৩) কে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। 
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট  সহকারী কমিশনার (ভূমি) কাজী অনিক ইসলাম বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং আগামী ১০ দিনের মধ্যে কারখানা অপসারনের নির্দেশ দেয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান