ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে যুবলীগ কর্মীকে ‘কুপিয়ে ও জবাই করে হত্যা


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ২০-৯-২০২২ দুপুর ৩:৫০
মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় শহিদুল ইসলাম আকাশ (২৬) নামে এক যুবলীগ কর্মীকে সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মোশাররফ (২৪)  আরও একজন আহত হয়েছে। নিহত আকাশ উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড়ের মিঝি বাড়ির  নুর ইসলামের ছেলে।  এলাকার চিনকিরহাট বাজারের পূর্ব পাশে নিহত আকাশ এর  নাজমা টিম্বার নামের একটি  ব্যবসায়ীক প্রতিষ্ঠানে ছিলো।
 
স্থানীয়রা জানান, পূর্বের শত্রুতার জের ধরে এর আগেও আকাশকে একবার কুপিয়েছে মামুন নামের এ ছেল, সোমবার সন্ধ্যায় আকাশের ব্যবসায়ীক প্রতিষ্ঠানে এসে স্থানীয় হিঙ্গুলী ইউনিয়নের যুবলীগ কর্মী  মামুন, মোতালেব, নিজাম সহ আরো কয়েকজন মিলে আকাশকে এলোপাতাড়ি কুপিয়ে যখম করে। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। চমেক হাসপাতালে নেওয়ার পথেই  মারা যায় আকাশ।
 
নিহত আকাশ এর বাবা  জানান, আকাশকে পূর্বের শত্রুতার জের ধরে সোনামিয়ার লোক মামুন আমার ছেলে  আকাশকে  হত্যা করেছে। আমরা এর সঠিক বিচার চাই।
 
এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর হোসেন বলেন, আমরা ঘটাস্থল পরিদশর্ন করতেছি। হামলাটি পূর্বের শত্রুতার জের হয়েছে। বিষয়টি নিয়ে আমরা অভিযোগ না পেলেও আমরা আমাদের কাজ করে যাচ্ছি। 
 
 

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত