ইবিতে আবৃত্তি আবৃত্তি'র নেতৃত্বে নীলা-জান্নাত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবৃত্তি বিষয়ক সাংস্কৃতিক সংগঠন 'আবৃত্তি আবৃত্তি'র নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈমা পারভীন নীলা ও সাধারণ সম্পাদক হিসেবে উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হায়াতে জান্নাত মনোনীত হয়েছেন। আগামী এক বছর তারা এই দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সংগঠনটির উপদেষ্টা পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মীরা, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম আজম শোভন, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, অর্থ সম্পাদক জান্নাতুল ফারজানা, দপ্তর সম্পাদক দীপেন রায়, অনুষ্ঠান সম্পাদক গোলাম রব্বানী, সাহিত্য সম্পাদক নীরব বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক জান্নাতুল ইসবা বিথী, প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুকাইয়া জান্নাতী রুকু, সহ-প্রযুক্তি বিষয়ক সম্পাদক নওশীন পর্ণিনী সুম্মা এবং কার্যনির্বাহী সদস্য তাসফিয়া সাফ্ফাত, আবদিব মুনিব ও সামিহা খান চৌধুরী।
নবনিযুক্ত সভাপতি নাঈমা পারভীন নীলা বলেন, সংগঠনের সাথে যুক্ত হওয়ার থেকেই নিষ্ঠার সাথে কাজ করে আসছি। সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।
এমএসএম / এমএসএম
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক