ডামুড্যায় নিখোঁজ শিশুর লাশ মিলল পুকুরে
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার দারুলআমান ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বকুলতলা গ্রামে লামিয়া নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টায় উপজেলার দারুল আমান ইউনিয়নের বকুলতলা এলাকার পুকুর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
লামিয়া (৭) দারুল আমান ইউনিয়নের বড় ব্রিজ ঘাট এলাকার হাবিব ব্যাপারীর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লামিয়াকে বিকেল থেকে পাওয়া যাচ্ছিল না। তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়। না পাওয়ায় মাইকিং করা হয়। পরে রাত ৮টার দিকে বকুলতলা এলাকার পুকুরে লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। লামিয়ার শরীরের বেশ কিছু জখমের দাগ রয়েছে। তাকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
লামিয়ার নানি আনোয়ারা বেগম বলেন, বিকেল লামিয়া আমাদের বাড়ি থেকে আসে। আসার পর দোকানে যায় চাপাতা আনতে। এর পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। মাইকেও এই ঘোষণা দেওয়া হয়। পরে তার লাশ উদ্ধার করা হয় পুকুর পাড় থেকে। আমার নাতিনকে কারা যেন মেরে ওখানে ফেলে রেখে যায়। আমি এর বিচার চাই।
ডামুড্যা থানার অফিসার ইনচার্জ ওসি শরীফ আহমেদ বলেন, আমরা তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের