মহাখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন
রাজধানীর মহাখালী রেলগেটে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪০। বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।
তাকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী সাব্বির হোসেন লিমন জানান, সকাল ১০টার দিকে কমলাপুর থেকে বিমানবন্দরগামী একটি ট্রেন মহাখালী রেলগেট ক্রসিং পার হয়। এরপর রেললাইনের পাশে পড়ে থাকতে দেখা যায় ওই ব্যক্তিকে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়।
তিনি আরও জানান, আশপাশের কেউ ওই ব্যক্তির পরিচয় জানাতে পারেনি। তার পড়নে রয়েছে লুঙ্গি ও একটি গামছা।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, ওই ব্যক্তির ডান পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক।
প্রীতি / প্রীতি
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান