ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

দৈনিক পশ্চিমাঞ্চল প্রত্রিকার ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ২১-৯-২০২২ রাত ১০:২৬

আজাদ মালিথার সম্পাদনায় চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক পশ্চিমাঞ্চল প্রত্রিকার ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী জমকালো আয়োজনের মধ্যদিয়ে উদযাপন। গতকাল দামুড়হুদা উপজেলার লোকনাথপুর বুলবুল সঙ্গীত একাডেমিতে  রাত ৮টার দিকে ১৬টি মোমবাতি জ্বালিয়ে কেক কাটার মধ্যদিয়ে দৈনিক পশ্চিমাঞ্চল প্রত্রিকার ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

২১শে সেপ্টেম্বর ২০০৭ সালে রোজ শুক্রবার দিনে মা মাটি ও মানুষের মুখপত্র দৈনিক পশ্চিমাঞ্চলের সূচনা হয়।অনেক চড়াই উৎরাই পেরিয়ে আজকের অবস্থানে আসতে সক্ষম হয়েছে। 

১৬ বছর পূর্ণ এই দিনে আমাদের সাথে পথ চলার জন্য সকল পাঠক, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের জানায় উষ্ণ শুভেচ্ছা। সত্য সংবাদ প্রকাশে দৈনিক পশ্চিমাঞ্চল কারো তাবেদার নয়।  দৈনিক পশ্চিমাঞ্চল প্রত্রিকার দামুড়হুদা প্রতিনিধি আরিফুল ইসলাম মিলনের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফেরদৌস ওয়াহিদ। 

এসময় তিনি বলেন সাংবাদিক হলো রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ, জাতির আয়না। সামাজিক অবক্ষয়, সম্ভাবনা, সবকিছুই আমাদের সামনে তুলে ধরেন সাংবাদিক। পুলিশ এবং সাংবাদিক একসাথে কাজ করলে দেশ এগিয়ে যাবে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)  নিজাম উদ্দিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাউলী ইউপি সদস্য শহিদুল ইসলাম, রিকাত আলী,  শাহজামাল, জাহাঙ্গীর আলম টিক্কা। 

এসময় আরও উপস্থিত ছিলেন সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা জেলা শাখার সিঃ সহ-সভাপতি রাসেল শাহ। দৈনিক পশ্চিমাঞ্চলের দর্শনা প্রতিনিধি চঞ্চল মাহমুদ, কার্পাসডাঙ্গা প্রতিনিধি মেহেদী হাসান মিলন, হাউলী প্রতিনিধি লিপন। দৈনিক মাথাভাঙ্গার দামুড়হুদা প্রতিনিধি মিরাজুল ইসলাম মিরাজ, দৈনিক সময়ের সমীকরণ প্রত্রিকার দামুড়হুদা প্রতিনিধি মোজাম্মেল শিশির। 


মেহেরপুর প্রতিদিন প্রত্রিকার দামুড়হুদা প্রতিনিধি রকিবুল হাসান তোতা ও দর্শনা প্রতিনিধি মামুনুর রহমান মামুন। দৈনিক সকালের সময় প্রত্রিকার দামুড়হুদা প্রতিনিধি জাহাঙ্গীর আলম মানিক। 

দৈনিক এই আমারদেশের দর্শনা প্রতিনিধি আসহাবুল আলম।কেককাটা অনুষ্ঠানের পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে নৈশভোজের মধ্যেদিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন দৈনিক পশ্চিমাঞ্চলের জয়রামপুর প্রতিনিধি আনারুল ইসলাম।

এমএসএম / এমএসএম

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ

মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি