ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কোটালীপাড়ায় শারদীয় দুর্গাপুজার প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত


আবু নাইম শাহ,  কোটালীপাড়া  photo আবু নাইম শাহ, কোটালীপাড়া
প্রকাশিত: ২২-৯-২০২২ দুপুর ২:১৮
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের দুর্গা পুজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ লাল শাপলা হলরুমে এসভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
 
সভায় অশালীন নৃত্য, জুয়া,মদ,গাজা, ফেনসিডিল সেবন না করাএবং সীমিত পরিসরে আলোকসজ্জা,আজান ও নামাজের সময় শব্দ যন্ত্র বন্ধ, রাস্তার উপরে যানবাহন রেখে যানজট সৃষ্টি না করা ও রাত ৮ টার মধ্যে কার্যক্রম বন্ধ করাসহ কয়েকটি বিধিনিষেধ আরোপ করে  সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস,বিশেষ অতিথি ওসি মোঃ জিল্লুর রহমান,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খানঁ মিলন, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার মানিক, চৌধুরী সুলতান মাহামুদ কালু, রাফেজা বেগম, ভীম চন্দ্র বাগচী, সমর চাঁদ মৃধা খোকন, পুজা উদযাপন কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ কার্তিক চন্দ্র বিশ্বাস,সাধারণ সম্পাদক লিলা রানী দাস,সাবেক অধ্যক্ষ গৌরাঙ্গ লাল চৌধুরী বক্তব্য রাখেন । এসময় এলজিইডির প্রকৌশলী জাহাঙ্গীর আলম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান,পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু তাহের হেলাল, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ ইমরুল কায়েস, সহ বিভিন্ন পুজা মন্ডপের পরিচালনা কমিটির  সভাপতি সম্পাদক সহ পুজা মন্ডপের পুজারীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার

নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা

রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন

হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ

ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা

কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ

বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক