তাড়াশে স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ে বাধা দেওয়ায় দপ্তরীকে ছুুরি আঘাত
সিরাজগঞ্জের তাড়াশে স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ে বাধা দেওয়ায় দপ্তরীকে ছুরি দিয়ে আঘাত করে আহত করেছে এক বখাটে। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের জাহাঙ্গীরগাতী, চক-সরাপপুর, বোয়ালিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে। জানা গেছে, ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ওই স্কুলে আসার পথে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিং করে ওই বখাটে ছেলে। একই সাথে অবস্থিত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী ওই ছাত্রীকে দেখে এক বখাটে ছেলে উত্ত্যক্ত করছে। তখন সে বাধা দিতে গেলে প্রকাশ্যে দপ্তরীকে ছুরি দিয়ে আঘাত করে আহত করে । বখাটে ব্যক্তি বোয়ালিয়া গ্রামের সেলিম তালুকদারের ছেলে সাফি তালুকদার (২০) এবং আহত ব্যক্তি সুলতান মাহমুদ বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী।
এ বিষয়ে জাহাঙ্গীরগাতী, চক-সরাপপুর, বোয়ালিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হামিদ বলেন, প্রায়ই ওই বখাটে ছেলে সাফি তালুকদার ওই ছাত্রীকে উত্ত্যক্ত করত । আজও একই ঘটনা ঘটিয়েছে। শর বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী সুলতান মাহমুদ উত্ত্যক্ত থেকে বাধা দিতে গেলে বখাটে তখন স্কুলের ভিতরে ঢুকে প্রকাশ্যে ছুরি দিয়ে পেটে আঘাত করে আহত করে। তখন বখাটে সাফি তালুকদারকে স্কুলের শিক্ষক ও ছাত্ররা আটক করে পুলিশে সোপর্দ করেছে। আহত দপ্তরীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। স্কুলের সভাপতি জহুরুল ইসলাম মাস্টার বলেন, ওই বখাটে ছাত্রীকে উত্ত্যক্ত করেছে। তাই আমি এর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করছি। এ ব্যাপারে তাড়াশ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বখাটের তদন্ত সাপেক্ষে ওই বখাটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩
হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার