ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তিতাসে প্রকাশ্যে ছুরিকাঘাতে যুবক হত্যা


তিতাস  প্রতিনিধি photo তিতাস প্রতিনিধি
প্রকাশিত: ২২-৯-২০২২ বিকাল ৫:৪১

কুমিল্লার তিতাসের এক যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর প্রায় ১টায় ১০মিনিটে গৌরীপুর-হোমনা সড়কের গাজীপুর আজিজিয়া ফাজিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। উক্ত ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য থানা পুলিশ ব্রাহ্মণচর নয়াগাঁও সিনিয়র আলিম মাদ্রাসার ৫ দাখিল পরীক্ষার্থীকে আটক করেছে। নিহত যুবক উপজেলার মজিদপুর ইউনিয়নের চরমোহনপুর গ্রামের হেলাল ওরফে বাকের সরকারের ছেলে সিয়াম সরকার (২০)। দুই ভাই ও এক বোনের মধ্যে সিয়াম সকলের বড়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গৌরীপুর-হোমনা সড়কের গাজীপুর এলাকায় গাজীপুর আজিজিয়া ফাজিল মাদ্রাসা অবস্থিত। বেলা ১টায় পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষার্থীরা বাহির হচ্ছিল। এর মধ্যে উক্ত স্থানে যানজট সৃষ্টি হয়। যানজটে একদল যুবক সিয়ামের উপর আক্রমণ চালায়। তখন রাস্তার মধ্যেই তাকে ছুরি দিয়ে আঘাত করে। মুহুর্তের মধ্যে ঐ যুবকেরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন রক্তাক্তবস্থায় সিয়ামকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থার গুরুত্ব দেখে ঢাকা মেডিকেল কলেজে পাঠানোর প্রস্তুতিকালে সে মারা যায়।

এদিকে, ঘটনার খবর পেয়ে থানা পুলিশ অভিযানে নামে। গাজীপুরে এক ভাড়া বাসা থেকে (পরীক্ষা উপলক্ষে ভাড়া থাকা) জিজ্ঞাসাবাদের জন্য ব্রাহ্মণচর নয়াগাঁও সিনিয়র আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী মুকুল আহমেদ, মাসুম বিল্লাল, সায়মুম মিয়া, মো. সাকিব হোসেন, জুনায়েদ ইসলামকে আটক করেছে।
তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস জানান, ঘটনার পর লাশ পুলিশ হেফাজতে রয়েছে। তিতাসের পুরো টিম ঘটনার রহস্য উদঘাটনে কাজ করে যাচ্ছে।

এমএসএম / এমএসএম

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি

টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার

নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা

রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন

হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ

ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা