ঢাকা শনিবার, ২৮ মার্চ, ২০২৬

কয়রায় দুর্গাপূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ২৩-৯-২০২২ দুপুর ১১:৪০

অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। ধর্মীয় এই উৎসবটি নির্বিঘ্নে উদযাপনে এরইমধ্যে খুলনার কয়রা উপজেলায়  ব্যাপক প্রস্তুতি নিয়েছে পুলিশ। প্রতিমা নির্মাণ থেকে শুরু করে বিসর্জন শেষ না হওয়া পর্যন্ত প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি যেকোনও গুজব প্রতিরোধে থাকবে মনিটরিং সেল । কেউ যেন কোনও ধরনের অপতৎপরতার সুযোগ না পায়, সে ব্যাপারে বাড়ানো হয়েছে পুলিশি টহল, গ্রামে গ্রামে গ্রাম পুশিল দিয়ে সচেতনতা তৈরী করা ও  গোয়েন্দা নজরদারি। কোনও ধরনের শঙ্কা ছাড়াই পূজামণ্ডপগুলোতে এসে ভক্তরা ভক্তি জ্ঞাপন করতে পারবেন।হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এ উৎসবকে সামনে রেখে কয়রা থানা  পূজা মন্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা, শারদীয় দুর্গা উৎসব নিরাপদ ও শান্তিপূর্ণ করতে ব্যাপক  নিরাপত্তা জোরদার থাকবে পুরো উপজেলা ব্যাপী। পূজায় মানুষের অংশগ্রহণ নির্বিঘ্ন ও শান্তিময় করার লক্ষে কাজ করছে পুলিশ।কয়রা থানার ওসি এবিএমএস দোহা(বিপিএম) এ  তথ্য জানিয়েছেন।

জানা যায়, মন্দিরের আইন শৃংখলা স্বাভাবিক রাখতে কয়রা থানা অফিসার ইনচার্জ এবিএমএস দোহা (বিপিএম) এর  নেতৃত্বে থানা পুলিশের টিম , পুলিশ সদস্য, কয়রা থানা এলাকার সকল দফাদার/চৌকিদার, স্ব-স্ব মন্দিরের সভাপতি, সেক্রেটারি, স্বেচ্ছাসেবক ও এলাকার জনসাধারন দের সাথে মতবিনিময় ও বিভিন্ন  মন্দির পরিদর্শন করেন।সাথে সাথে পুলিশি টহল জোরদার করেন ।

দুর্গা পূজার নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস দোহা(বিপিএম) বলেন, দুর্গা পূজা হচ্ছে সার্বজনীন উৎসব। আমাদের দেশের ধর্মীয় উৎসবগুলো বাঙ্গালির উদার সামাজিকতা ও সম্প্রীতির উৎসব। প্রতিমা তৈরি থেকে শুরু করে প্রতিমা বিসর্জন দেয়া পর্যন্ত এই পূজাকে ঘিরে কয়রা থানা পুলিশের কঠোর নিরাপত্তা বেষ্টনি ও মহড়া অব্যাহত থাকবে।তিনি বলেন, পূজার সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে দফায় দফায় আলোচনা হয়েছে। দফাদার ও চৌকাদারদের এলাকায় জনজগণের সচেতনতা বৃদ্ধিসহ তারা গ্রামের চুরি ডাকাতি ঠেকাতে তাদের দিক নির্দেশনা ও পরামর্শ দেয়া হয়েছে। দুর্গা পূজায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়া হবে না জানিয়ে ওসি দোহা  সকলের সহযোগিতায় উৎসবমুখর পরিবেশে উপজেলায় দুর্গা পূজা পালিত হবে আশাবাদ ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

২ জনের মরদেহ উদ্ধার, ১১ জন জীবিত উদ্ধার, বাসে ছিল ৪৫ জন

রূপগঞ্জে জামদানী ভিলেজ প্রকল্প পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

ঈদ উপলক্ষে ঘুরতে গিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, দুই সহোদরসহ ৪ শিশু নিহত

চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি

নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল

সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস

বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত

নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ

ঈদে সাময়িক দর্শক বাড়লেও সারা বছর লোকসান টিকে থাকার লড়াইয়ে শ্রীমঙ্গলের সিনেমা হল

বগুড়ায় মাংস সমিতি’র ৭৭ লাখ টাকা নিয়ে জামায়াত নেতা উধাও