রাজধানীতে ভবন থেকে পড়ে স্কুলশিক্ষার্থীর মৃত্যু
রাজধানীর বংশালে একটি সাততলা ভবন থেকে পড়ে মোহাম্মদ জিসান (১৮) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জিসানকে হাসপাতালে নিয়ে আসা আয়নাল হোসেন জানান, জিসান উদয়ন স্কুলের শিক্ষার্থী ছিলেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে বাসার সাততলায় গেলে সে নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ, পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতে চিকিৎসক ঘোষণা করেন।
জিসানের গ্রামের বাড়ি যশোরে। তার বাবার নাম মো. আনোয়ার হোসেন। তারা বংশালের মিটফোর্ড রজনী বসাক লেন এলাকায় থাকতেন। মা জেরিন সুলতানা মারা যাওয়ার পর থেকে নানির কাছে থাকতেন জিসান।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
প্রীতি / প্রীতি
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান