ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কুতুবদিয়ায় বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ সদস্য আহত


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ২৩-৯-২০২২ রাত ৮:৪৪
কক্সবাজারের কুতুবদিয়ায় বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন-কুতুবদিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মোঃ রুবেল (২৮) ও কনস্টেবল চন্দ্র কুমার শীল (২৩)।
 
শুক্রবার  (২৩ সেপ্টেম্বর ) বিকাল ৩ টার দিকে বড়ঘোপ মিয়ার পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি দেন। কর্তব্যরত চিকিৎসক পুলিশ কনস্টেবল চন্দ্র কুমারের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য  কক্সবাজার  সদর হাসপাতালে রেফার করেন।  
 
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার জানান, বড়ঘোপ ইউনিয়নে আজম কলোনি এলাকা থেকে দাওয়াত খেয়ে
আসার সময় তারা দুর্ঘটনার শিকার হন।
 
স্থানীয়রা জানান, বড়ঘোপ ইউনিয়ন পরিষদের সাবেক  চেয়ারম্যান মোবারক হোছাইনের বাড়ির সামনে প্রধান সড়কে  টমটমের সাথে বেপরোয়া গতির নসিমন গাড়ির ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।
 
তবে স্থানীয় একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, পুলিশ সদস্যদ্বয় আজম কলোনি এলাকায় অনুষ্ঠিত একটি বাল্যবিবাহের আয়োজন থেকে ফিরছিলেন। কনে সদর ইউনিয়নের একটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। স্থানীয় চেয়ারম্যানসহ নেতৃস্থানীয় ব্যক্তিরা ভোজনে অংশ নেন বলে জানান।

এমএসএম / এমএসএম

নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা