মোড়েলগঞ্জের খাউলিয়ায় জোয়ারের পানিতে প্লাবিত হয়ে ধসে পড়েছে ৭টি রাস্তা
বাগেরহাটের মোড়েলগঞ্জে ঘূর্ণিঝড় ইয়াসের দ্বিতীয় দিনে প্রভাব কেটে গেলেও পূর্ণিমার অতিরিক্ত জোয়ারের পানি বৃদ্ধিতে খাউলিয়া ইউনিয়নের ১৫ কিলোমিটার আধাপাকা ইটের সোলিংয়ের ৬টি রাস্তা, ৮ কিলোমিটার কার্পেটিং নতুনভাবে ধসে পড়েছে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন ইউনিয়নবাসী। পানিবন্দি হয়ে পড়েছে দুই হাজার পরিবার। স্থায়ী বেরিবাঁধ ও স্লুইসগেট নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
খাউলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলমঙ্গীর হোসেন গত বুধবার ভেঙে যাওয়া রাস্তাগুলো পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন ইউপি সদস্য মো. মিলন হাওলাদার, কামরুজ্জামানসহ স্থানীয়রা। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ এলেই ইউনিয়নবাসী আতংকে থাকেন। অতিরিক্ত জোয়ারের পানিতে প্রতি বছর সন্ন্যাসী, খাউলিয়া, চালিতাবুনিয়া, চিপা বারইখালী, নিশানবাড়িয়া গ্রামের শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়ে। যদিও জোয়ারের পানি এলে ভাটায় নেমে যায়। নিম্নাঞ্চলের অনেক পরিবার স্থায়ীভাবে পানিবন্দি থাকে।
তিনি মনে করেন, গত দুদিনে ইয়াসের প্রভাবে স্থায়ী পানিবন্দি হওয়ায় কাজকর্ম বন্ধ হয়ে গেছে অনেক পরিবারের। দ্রুত ভেঙে যাওয়া রাস্তাগুলোর সংস্কার না হলে সমস্যা আরো বাড়বে। একই সাথে ইউনিয়নবাসীর এ সমস্যা লাঘবের জন্য সন্ন্যাসী হয়ে মোড়েলগঞ্জ শহর পর্যন্ত সাড়ে ৫ কিলোমিটার স্থায়ী টেকশই বেড়িবাঁধ ও খাউলিয়া খালে স্লুইসগেট নির্মাণের জন্য প্রধানমন্ত্রীসহ স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলনের প্রতি জোর দাবি জানান তিনি।
এমএসএম / জামান
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ
অন্ধকার সড়কে আলোর ব্যবস্থা করলেন প্রবাসী বাবুল খন্দকার
পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালন
কুড়িগ্রামে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩
ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ