শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর জন্মদিনে পদ্মা সেতু নিয়ে লিখবে
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শুক্রবার মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) রূপক রায় স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিষয়ে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিককালে আমাদের সবচেয়ে বড় অর্জন ‘পদ্মা সেতু’। ‘পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দৃঢ় পদক্ষেপ আমাদের গর্বিত করেছে। তাই মাউশির আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা পদ্মা সেতুর অর্জনে অনুপ্রাণিত হয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা বার্তা লিখবে। শুভেচ্ছা বার্তাটি ১০০ শব্দের মধ্যে হতে হবে।
এতে আরও বলা হয়েছে, শুভেচ্ছা বার্তায় পদ্মা সেতু নির্মাণে ও বাংলাদেশের অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় প্রত্যয়ের চিত্র ফুটে উঠবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সেরা শিক্ষার্থীদের লেখা শেখ রাসেল দেয়ালিকায় উপস্থাপন করবে। শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান প্রত্যেক শ্রেণি থেকে বাছাইকৃত সেরা লেখা (প্রতি শ্রেণির একটি লেখা) 28septemberdshe@gmail.com ইমেইলে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে পাঠাবেন।
সব জেলার জেলা শিক্ষা কর্মকর্তা, সরকারি/বেসরকারি কলেজের অধ্যক্ষ এবং সরকারি/বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে এই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।
প্রীতি / প্রীতি
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক