তাড়াশে তালা ভেঙ্গে একরাতে ৩ দোকানে চুরি
সিরাজগঞ্জের তাড়াশের গোনতা বাজারে একরাতে ৩ দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। ২৩ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাতে উপজেলার তালম ইউনিয়নের গোনতা বাজারে এ চুরির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় মেসার্স আসিফ আতিক ট্রেডাস এর প্রায় ৩৫ লাখ, মামুন ট্রেডার্স এর ৫লাখ ও আব্দুস সামাদের দোকানে প্রায় ১লাখ ৫০হাজার টাকার মালামাল চুরি হয়েছে। তাড়াশ টু রানীর হাট মেইন রোডের গোনতা বাজারে মেসার্স আসিফ আতিক ট্রেডার্স এর স্বত্বাধিকারী আলমাছ মাহমুদ বলেন, শুক্রবার সিনজেনটা সহ আরো কয়েকটি কোম্পানীর মালামাল আমার দোকানে দিয়ে যায়। আমি মালামাল গুলো রেখে প্রতিদিনের ন্যায় দোকানে তালা দিয়ে বাড়িতে যাই। ভোর রাতে খবর পেয়ে দোকানে গিয়ে দেখি আমার দোকানের তালা ভেঙ্গে মালামালসহ নগদ টাকা ও বিকাশ মোবাইল ফোন, সিসি ক্যামেরা ,হার্ডডিক্স চুরি করে নিয়ে গেছে। এতে আমার প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মামুন ট্রেডাস স্বত্ত্বাধিকারী আব্দুল মামুন জানান, আমার দোকানে তালা ভেঙ্গে মালামলা ও নগদ টাকা নিয়ে যায়। একই দিনে সিনজেনটা সহ আরো কয়েকটি কোম্পানীর মালামাল আমার দোকানে নেই। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়াও একই সময় পাশের দোকানদার , আব্দুস সামাদ বলেন তালা ভেঙে মালামাল নিয়ে গেছে চোরের দল। চোররা পাশের আরেকটি দোকানে তালা ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়। তালম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খালেক বলেন, গোনতা বাজারে দোকানে চুরির ঘটনা ঘটছে। তিনি পুলিশ প্রশাসনকে ও ব্যবসায়ী নেতাদের কাছে নৈশ প্রহরীর টহল বাড়ানোর দাবি জানান।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩
হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার