ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ইবিতে পথনাটক 'জুতা আবিষ্কার' প্রদর্শিত


মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি photo মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি
প্রকাশিত: ২৪-৯-২০২২ দুপুর ৪:৩৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রবীন্দ্রনাথ ঠাকুরের 'জুতা আবিষ্কার' কবিতা অবলম্বনে পথনাটক প্রদর্শিত হয়েছে। বিশ্ববিদ্যালয় থিয়েটার (বিথি)-এর আয়োজনে শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়ানা চত্বরে নাটকটি প্রদর্শিত হয়।

বিশ্ববিদ্যালয় থিয়েটারের যুগ্ম সাধারণ সম্পাদক কৌশিক আহমেদের নির্দেশনায় নাটকটিতে সংগঠনটির সদস্যরা বিভিন্ন চরিত্রে অভিনয় করেন। রাজা চরিত্রে অভিনয় করেন বদরুল আমিন পিয়াস, মন্ত্রী চরিত্রে আব্দুল মমিন নাহিদ, উজির চরিত্রে তাজনিয়া লাবন্য, নাজির চরিত্রে মাহমুদুজ্জামান নিশান, শান্ত্রী চরিত্রে আদনান আলিম পাটোয়ারী, মুচি চরিত্রে মাহির আল মুজাহিদ, ঝাড়ুদার  চরিত্রে কুলছুম আক্তার ও পারিজাত সুলতানা এবং পুঁথিপাঠক সিতারা বেগম চরিত্রে ছিলেন মুনালিসা মুনা।

এসময় বিশ্ববিদ্যালয় থিয়েটারের থিয়েটারের উপদেষ্টা গাউসুল আজম রিন্টু, সংগঠনটির সাধারণ সম্পাদক রেজওয়ান আহম্মেদ, সহ-দপ্তর সম্পাদক ইমরান নাজির, কার্যনির্বাহী শিহাব আহমেদ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী নাটকটি উপভোগ করতে জড়ো হন।

সংগঠনটির সাধারণ সম্পাদক রেজওয়ান আহম্মেদ বলেন, 'নাটকটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের 'জুতা আবিষ্কার' কবিতা অবলম্বনে জুতা আবিষ্কারের কাহিনী তুলে ধরা হয়েছে। রাজা ধুলাবালি থেকে নিজের পা দুটি মুক্ত রাখতে মন্ত্রীদের রাজ্য থেকে ধুলাবালি দূর করার নির্দেশ দেন। এতে ধুলা সমস্যার সমাধানে  মন্ত্রী ও পণ্ডিতদের খাওয়া-দাওয়া, ঘুম হারাম হয়ে যাওয়া, সতেরাে লক্ষ ঝাঁর ঝাটের ফলে রাজ্য ধুলায় আচ্ছন্ন হওয়া এবং ধুলা দূর করতে ভিস্তি ভিস্তি পানি ঢালার ফলে পুকুর, নদী শুকিয়ে যাওয়ার কাহিনী তুলে ধরা হয়েছে। পরে নাটকের শেষে চর্মকারের মাধ্যমে রাজার পদযুগোল ঢেকে দেওয়ার মাধ্যমে জুতা আবিষ্কারের কাহিনী তুলে ধরা হয়েছে।'

এমএসএম / এমএসএম

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত