ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ইবিতে রক্তিমা'র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি photo মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি
প্রকাশিত: ২৪-৯-২০২২ বিকাল ৫:৪১

নানা আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছায় রক্তদান সংস্থা রক্তিমা'র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।দিনটি উদযাপন উপলক্ষে শনিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি থেকে আনন্দ র‍্যালী বের করে সংগঠনটির সদস্যরা।

র‍্যালী শেষে সংগঠনটির উপদেষ্টামন্ডলী বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন। পরে বেলা ১২ টার দিকে টিএসসিসি’র ১১৬ নং কক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এরপর সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সংগঠনটির সহ-সভাপতি উম্মে হাবিবা হ্যাপীর সঞ্চালনায় আলোচনা সভায় সংগঠনের উপদেষ্টা ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মেহের আলী, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন, লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. লুৎফর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ এবং হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক শাহাবুব আলম উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা রক্তদানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করেন। একই সাথে সংগঠনের নবীন সদস্যদের রক্তদানের উৎসাহিত করেন।

আলোচনা সভা শেষে সংগঠনটির সদস্যদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনের সদস্যদের  সার্টিফিকেট ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। সমাপনী বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি মোয়াজ্জেম হোসেন আদনান।

উল্লেখ্য, ‘নিরাপদ হোক রক্তদান, আমার রক্তে বাঁচুক প্রাণ’ স্লোগানকে সামনে রেখে ২০১৭  সালে যাত্রা শুরু করে সংগঠনটি। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি স্বেচ্ছায় রক্তদান সহ বিভিন্ন সামাজিক কর্মসূচী পালন করে যাচ্ছে।

এমএসএম / এমএসএম

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত