ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়

পূজার বন্ধে পরীক্ষা নেবে ফলিত গণিত বিভাগ, বিপাকে শিক্ষার্থীরা


অর্পণ ধর, রাবি photo অর্পণ ধর, রাবি
প্রকাশিত: ২৫-৯-২০২২ দুপুর ৪:৫২
বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অমান্য করে শারদীয় দুর্গাপূজার বন্ধেও পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফলিত গণিত বিভাগ। বিভাগের একাডেমিক সভায় এ সিদ্ধান্ত হয়েছে তাই তারিখ পরিবর্তন করবেন না বলে জানিয়েছেন বিভাগের সভাপতি অধ্যাপক আতিকুর রহমান। এতে বিপাকে পড়েছেন বিভাগের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। 
 
খোঁজ নিয়ে জানা যায়, এবার দুর্গাপূজার মধ্যেই বিশ্ববিদ্যালয়ের ৮টি বিভাগের পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়ে। এতে ক্ষুব্ধ হয়ে তারিখ পরিবর্তনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর লিখিত আবেদন করেন শিক্ষার্থীরা। এর প্রেক্ষিতে আগামী ২ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে সকল বিভাগ পরীক্ষার তারিখ পরিবর্তন করলেও ফলিত গণিত বিভাগ তাদের দুটি বর্ষের পরীক্ষা গ্রহণ করার সিদ্ধান্তে অনড়। 
 
বিভাগের প্রথম বর্ষের পরীক্ষার রুটিনে দেখা যায়, আগামী ২ অক্টোবর ১০৪ কোর্সের পরীক্ষা এবং ৩ অক্টোবর দ্বিতীয় বর্ষের ২১২ কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর নির্ধারিত তারিখ অনুযায়ী, ২ অক্টোবর মহা সপ্তমী ও ৩ অক্টোবর মহা অষ্টমী পূজা অনুষ্ঠিত হবে।
 
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে ফলিত গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের এক সনাতন শিক্ষার্থী বলেন, মহা অষ্টমীর দিনে আমাদের বিভাগ পরীক্ষার রুটিন দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে যেখানে অন্য কোন বিভাগ পূজা চলাকালে পরীক্ষা গ্রহণ করবে না সেখানে আমাদের সভাপতি কেন পরীক্ষার তারিখ এখনো পরিবর্তন করেনি বুঝতে পারছি না। আমাদের সাথে রীতিমতো অন্যায় করা হচ্ছে। 
 
বিশ্ববিদ্যালয় শাখা সনাতন বিদ্যার্থী সংসদের সাবেক সহ-সভাপতি মনু মোহন বাপ্পা বলেন, ‘অসর্তকতাবশত বেশ কয়েকটি বিভাগ পূজার মধ্যেই পরীক্ষার তারিখ ঘোষণা করে। পরে আমরা তারিখ পরিবর্তনের আবেদন করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ২ অক্টোবর থেকে ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দেন। ফলে সকল বিভাগ তারিখ পরিবর্তনের ঘোষণা দিলেও ফলিত বিভাগ পরীক্ষা গ্রহণ করবে বলে জানিয়েছে। এতে বিভাগের সভাপতির হিন্দু বিদ্বেষী মনোভাব প্রকাশ পেয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
 
এ বিষয়ে জানতে চাইলে ফলিত গণিত বিভাগের সভাপতি অধ্যাপক আতিকুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী অফিস ছুটি ৪-৬ অক্টোবর। সে অনুযায়ী অনেক আগেই আমাদের একাডেমিক কমিটি এক সাথে পাঁচ ইয়ারের (বর্ষের) পরীক্ষার রুটিন করেছে। তাই এই রুটিন পরিবর্তনের সুযোগ খুবই কম।’
 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, ‘পূজা চলাকালে পরীক্ষা গ্রহণ না করার নির্দেশনা আমরা দিয়েছি। কিন্তু তারা কেন পরীক্ষা নিবে সেটি আমার জানা নেই। আমি ওই বিভাগের সভাপতির কাছে এ বিষয়ে জানতে চাইব।

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য