দামুড়হুদায় ভুয়া ডিবি পুলিশের ৩ সদস্য গ্রেফতার
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভুয়া গোয়েন্দা পুলিশের পরিচয়ে চাঁদাবাজীর সাথে জড়িত ৩ প্রতারককে গ্রেফতার করেছে দর্শনা থানা পুলিশ । তাদের কাছ থেকে একটি কালো রংয়ের একটি হিরো হাং মটরসাইকেল উদ্ধার করা হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে নয় টার সময় দর্শনা থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের কুড়ুলগাছি আনন্দবাজার এলাকার নহুনবীর ছেলে আলমগীর হোসেন(৩৮), কুড়ুলগাছি পশ্চিম পাড়ার মনিরুজ্জামান লালুর ছেলে ফাহিম মুনতাসীর শাকিল (২৮) ও কুড়ুলগাছির ইউনিয়নের সদাবরী গ্রামের আবু তালেবের ছেলে ফাহিম হোসেন (২৬)কে এবং কুড়ুলগাছির পশ্চিম পাড়ার জামালের ছেলে আবদুল (২৩) জনতার টের পেয়ে মটরসাইকেল করে ঘটনাস্থলে ত্যাগ করে। উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ঠাকুরপুর গ্রামের বাজার পাড়ার আফছারের ছেলে সাদিকুল বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা করেন। এসময় ভুক্তভোগী সাদিকুল বলেন, আমি গত শনিবার রাত ৯ টার দিকে বাড়িতে ভাত খাওয়ার সময় হঠাৎ আমার বাড়িতে চার জন হাজির হয়। এ সময় তারা আমাকে জোর করে বাড়ি থেকে মোটরসাইকেল করে নিয়ে যাবার সময় বলে তুই গাঁজার ব্যবসা করিস আমাদের ৫০ হাজার টাকা দে আমরা চুয়াডাঙ্গা ডিবি পুলিশ। সাদিকের সন্দেহ হলে তখন সে চিৎকার করে বলে আমাকে ভুয়া পুলিশে জোর করে নিয়ে যাচ্ছে আমাকে মেরে ফেলবে। তখন উপজেলার ঠাকুরপুর বাজারের লোকজন ছুটে গিয়ে তাদের ধরে ফেলে গনধুলাই দিয়ে দর্শনা থানা পুলিশের খবর দিলে দর্শনা থানার এস আই (নিঃ) নীতিশ কুমার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৩ ভুয়া ডিবি পুলিশ পরিচয় দানকারীকে গ্রেফতার করে ঐ রাতেই থানায় নিয়ে আসে। রোববার ২৫ সেপ্টেম্বর দুপুরে তাদেরকে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। এবিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবীর জানান, আমরা খবর পেয়ে ৩ ভুয়া ডিবি পুলিশেক আটক করেছি তাদের বিরুদ্ধে চাঁদা বাজী, মাদকসহ বিভিন্ন অভিযোগ আছে বলেও জানিয়েছে পুলিশ।
এমএসএম / এমএসএম
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার