নির্মাণাধীন ভবনের মাচান ভেঙে ৩ শ্রমিক আহত
রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকায় নির্মাণাধীন ভবনের মাচান ভেঙে নিচে পড়ে তিন শ্রমিক আহত হয়েছেন। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালের দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- আব্দুল করিম (৩০), রুবেল হোসেন (২৫) ও শাহরুখ (২০)।
তাদের সহকর্মী আব্দুল জব্বার জানান, তারা খিলগাঁওয়ের নন্দীপাড়া ৬ নম্বর রোডে একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। আহত তিনজন ভবনের চারতলার বাইরের দিকে মাচান বেঁধে কাজ করছিলেন।
হঠাৎ মাচান ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হন তারা। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহত তিনজনের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
প্রীতি / প্রীতি
মুগদা মেডিকেলে ড্যাবের মতবিনিময় ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত
ডেঙ্গু প্রতিরোধে মুগদা মেডিকেলে ড্যাবের পরিচ্ছন্নতা অভিযান
নিয়োগের নামে প্রতারণার ফাঁদ! ভুয়া Google Form নিয়ে বিমানের সতর্কতা
মিরপুরে মোবাইল ফিভার ক্লিনিক উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক
জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বেকারদের ১০ লাখ টাকা সহজ ঋণ দেওয়ার দাবি
বাইক কেনার প্রলোভনে ডেকে নিয়ে আফজালকে কুপিয়ে হত্যা
মিরপুরে ফলের আড়তে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর: সংবাদ সম্মেলনেও হামলা ও ক্যামেরা ভাঙচুর
যুগান্তরের প্রতিবেদনের বিরুদ্ধে রাজউক কর্মকর্তা মো. ইলিয়াসের প্রতিবাদ: অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি
বাংলাদেশ মেডিকেলের অনলাইন টিকিট কেটে প্রতারণার শিকার ডুয়েট শিক্ষার্থী: খোয়ালেন পৌনে ১২ হাজার টাকা
২০ দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু বিটিটিএফ ২০২৬
আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রির নতুন সময়সূচি
রাজউকের আওতাধীন লেকগুলো দূষণমুক্ত করতে কারিগরি কমিটির সভা অনুষ্ঠিত
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন
Link Copied