বোদায় প্রাইভেট শিক্ষক দিয়ে কক্ষ পরিদর্শক, কেন্দ্র সচিবের বিরুদ্ধে অভিযোগ
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের অধীনে এসএসসি পরীক্ষা (কেন্দ্র: বোদা- বি,কোড-৮৬২) সাকোয়া উচ্চ বিদ্যালয়ে অনিয়মের মধ্য দিয়ে পরীক্ষা চলার অভিযোগ উঠেছে।সরকারী নিয়মানুযায়ী পরীক্ষা কেন্দ্রে শিক্ষক দিয়ে পরীক্ষার্থীদের কক্ষ পরিদর্শক করবেন। সরকারের ওই নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুলি প্রদশর্ন করে কেন্দ্র সচিব আলতাফ হোসেন নামে এক প্রাইভেট শিক্ষককে কক্ষ পরিদর্শক বানিয়েছেন।তাৎক্ষণিকভাবে বিষয়টি সবার অজানা থাকলেও ধীরে ধীরে পরীক্ষা কেন্দ্রের অনিয়মের বিষয় বেড়িয়ে আসে সবার সামনে।
জানা যায়, এবারের এসএসসি পরীক্ষায় সাকোয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গত ২৪ সেপ্টেম্বর শনিবার মো.আলতাফ হোসেন নামের এক প্রাইভেট শিক্ষককে কক্ষ পরিদর্শক বানিয়েছেন।অভিযোগ রয়েছে পরীক্ষার্থীদের কাছে বিশেষ সুবিধা নিয়ে অসদুপায় সৃষ্টি করে তাদেরকে সুযোগ সুবিধা দেয়া। যদিও আলতাফ হোসেন অসদুপায়ের বিষয়টি অস্বীকার করে বলেন, ওইদিন পরীক্ষার কক্ষ পরিদর্শক যিনি ছিলেন, তার সমস্যার কারনে আমাকে মানিক স্যার ডেকে ডিউটি করিয়েছেন। শিক্ষক না হয়েও পাবলিক পরীক্ষায় কক্ষ পরিদর্শক বানানোর বিষয়টি নিয়ে সর্বস্তরের শিক্ষক-শিক্ষিকাগনের মাঝে তুমুল সমালোচনা সৃষ্টি হয়েছে। সাকোয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব, সায়েদ মঞ্জুরুল হাসান সুজা জানান, আলতাফ হোসেন এ স্কুলের একজন খন্ডকালীন শিক্ষক।এজন্য পরিদর্শকের দায়িত্ব দেয়া হয়েছে।
বোদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পারভীন আকতার বানু জানান,বিষয়টি শুনে মনে হয় আকাশ থেকে পড়লাম।আমি কোন স্কুলের প্রধান শিক্ষক না আমি তাদের বিচারক হয়ে আছি তার বিচার করব।একথা বলে তার স্বামীকে মুঠোফোনে জানান,কি জায়গায় এনে দিলেন আমিতো এখানে মানসিক নির্যাতনের স্বীকার হচ্ছি।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied