ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সমাজ ও অর্থনীতিতে অবদানের জন্য এফবিসিসিআই সভাপতিকে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সম্মাননা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৯-২০২২ রাত ১০:৩০

বাংলাদেশের অর্থনীতি ও সমাজে অসামান্য অবদানের জন্য এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিনকে মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করলো নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি। ইতিহাসে এই প্রথম কোনো বাংলাদেশী ব্যবসায়ী নেতা নিজের দেশ ও সমাজের উন্নয়নে অসাধারণ অবদানের জন্য নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সম্মাননা পেলেন।
শনিবার যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর উপলক্ষে নিউইয়র্কে আয়োজিত অনুষ্ঠানে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি এফবিসিসিআই সভাপতিকে এ সম্মাননা প্রদান করে। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

এফবিসিসিআই সভাপতি বলেন, এ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক উন্নয়নে নতুন দরজা খুলবে। যুক্তরাষ্ট্রের মূল ধারার বাজারে বাংলাদেশী পণ্যের জনপ্রিয়তা বাড়াতে তৃতীয় ও চতুর্থ প্রজন্মের বাংলাদেশীদের এগিয়ে আসার আহ্বান জানান মো. জসিম উদ্দিন। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, নিউইয়র্ক আদালতের বিচারপতি সোমা সৈয়দ। 

এমএসএম / এমএসএম

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি