জমকালো আয়োজনে হাবিপ্রবিতে পর্দা উঠলো “কিংকর্তব্যবিমূঢ়-১৩”
জমকালো আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অন্যতম সাংস্কৃতিক সংগঠন 'সেঁজুতি সাংস্কৃতিক ঐক্য' কর্তৃক আয়োজিত হলো এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান “কিংকর্তব্যবিমূঢ়-১৩”।
মুক্ত চিন্তার দৃপ্ত প্রত্যয়” এই মূলমন্ত্রকে ধারণ করে সেঁজুতি সাংস্কৃতিক ঐক্য'-এর আয়োজনে দীর্ঘ প্রায় ২ বছর পর মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সম্মুখস্থ উন্মুক্ত মঞ্চে নবীন শিক্ষার্থীদের নিয়ে “কিংকর্তব্যবিমূঢ়-১৩" শিরোনামে বার্ষিক এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের বিভিন্ন বিনোদনমূলক আয়োজনের মাধ্যমে দেশীয় সংস্কৃতি চর্চার পাশাপাশি বর্তমান প্রজন্মকে সুস্থ ধারার সংস্কৃতি চর্চার প্রতি আহবান জানানো হয়। নাচ, গান, নাটক, র্যাম্প শো, গীতিনাট্য, গম্ভীরা, কাব্যনাট্য ও আবৃত্তিসহ প্রায় ১৫ টি ইভেন্টে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি আয়োজন করা হয়। উক্ত মনোমুগ্ধকর এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি প্রায় কয়েক হাজার শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষক-কর্মকর্তাগণ উপভোগ করেন।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সেঁজুতি সাংস্কৃতিক ঐক্যের বর্তমান সভাপতি মোঃ নাজমুস সাকিব ও সাংস্কৃতিক অনুষ্ঠানটির সম্পূর্ণ সময় জুড়ে সঞ্চালনায় ছিলেন সংগঠনটির সদস্য জারিন তাসনিম খান ও তানভীর হাসান সৌরভ।
জমকালো এই “কিংকর্তব্যবিমূঢ়-১৩” অনুষ্ঠানটির আয়োজন উপলক্ষে সেঁজুতি সাংস্কৃতিক ঐক্যের সভাপতি মোঃ নাজমুস সাকিব বলেন, “ মহামারী করোনার স্থবির সময়কে পাশ কাটিয়ে দীর্ঘ দুই বছর পর আজ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে বিশ্ববিদ্যালয়ের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ’সেঁজুতি সাংস্কৃতিক ঐক্য’ কর্তৃক "কিংকর্তব্যবিমূঢ়-১৩" শিরোনামে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বাংলাদেশ ছাত্রলীগ হাবিপ্রবি শাখার সহযোগিতায় এবারের “কিংকর্তব্যবিমূঢ়-১৩” অনুষ্ঠানটি টিএসসি চত্বরে আয়োজন করা হচ্ছে। করোনা পরবর্তী সময় মিলিয়ে প্রায় দুই বছর পর বিশ্ববিদ্যালয়ের একক কোনো সংগঠনের পক্ষ হতে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সাংস্কৃতিকপিপাসু ব্যাক্তিদের কিছুটা বিনোদন দিবে বলে আশা করি”।
উল্লেখ্য, হাবিপ্রবি’র অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘সেঁজুতি সাংস্কৃতিক ঐক্য’ প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক নবীনবরণ অনুষ্ঠান ‘কিংকর্তব্যবিমূঢ়’ নামে একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে থাকে। এর আগে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হল মাঠে ২০১৯ সালের ১৮ নভেম্বর “কিংকর্তব্যবিমূঢ়-১২” অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত