পঞ্চগড়ে ট্রাক চাপায় পথচারী নিহত
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় তৌহিদুল ইসলাম (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে তেঁতুলিয়া উপজেলার মাগুরমারী চৌরাস্তা বাজারে এ দূর্ঘটনাটি ঘটে।নিহত তৌহিদুল ইসলাম একই উপজেলার হাওয়া পাড়া গ্রামের খুশির আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে তৌহিদুল ইসলাম কৃষি কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে মাগুরমারী চৌরাস্তা বাজারের দিকে যাচ্ছিলেন।এসময় পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী অজ্ঞাত একটি ট্রাক চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহাঙ্গীর আলম খান ট্রাক চাপায় সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied