ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

হাটহাজারীতে লকডাউন সফল না হওয়ায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ৮-৭-২০২১ দুপুর ১:৫৯

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১৪টি ইউনিয়ন, একটি পৌরসভার মহাসড়ক ও বিভিন্ন এলাকায় হাট-বাজার, দোকানপাটে মানুষের সমাগম বৃদ্ধি পেয়েছে। পণ্যবাহী ব্যতীত যাত্রী পরিবহনে বাস চলাচল না করলেও ছোট যানবাহনের পরিমাণ বেড়েছে। বিকেল ৫টার পর মূল সড়কে দোকান বন্ধ থাকলেও অলিগলির দোকানগুলোতে রমরমা বেচা-বিক্রি চলছে। প্রশাসনের নমনীয়তা ও জনবল কম হওয়ায় লকডাউন সফল হচ্ছে না।

প্রতিদিন গড়ে ১৫-২০ জনের উপরে করোনায় আক্রান্ত হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ১০টি বেড বুধবার পর্যন্ত পরিপূর্ণ ছিল। গতকাল বুধবার ৩টি ল্যাবে ৮৮ জনের নমুনা সংগ্রহ হয়েছে। এরমধ্যে ৫৮ জন আক্রান্ত হয়েছেন। গত এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত সংখ্যা ‍এটি।

গত ১ জুলাই থেকে ৭ জুলাই বুধবার বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৯৫টি মামলা ও ৪৯ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়। মোটরসাইকেল, প্রাইভেটকার, সিএনজি অটোরিকসাযোগে অপ্রয়োজনে রাস্তায় ঘোরাঘুরি এবং হোটেল খোলা রাখার দায়ে এ জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন জানান, যতক্ষণ পর্যন্ত জনগণ সচেতন না হবে সে পর্যন্ত মামলা ও জরিমানা দিয়েও কোনো সুফল আসবে না এবং সরকারের একার পক্ষ তা সম্ভব নয়। তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি জনগণকে ঘরে রাখার। সর্বোচ্চ মামলা ও জরিমানাও করছি।

এমএসএম / জামান

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা

হাটহাজারীতে সাংবাদিককে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার