ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ডামুড্যায় প্রধানমন্ত্রীর ৭৬ তম জন্মদিন পালিত


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ২৮-৯-২০২২ দুপুর ৪:৩৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে শরীয়তপুরের ডামুড্যা উপজেলা প্রশাসনের উদ্যোগে কেক কাটা, সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।বুধবার (২৮-সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও কেক কাটা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাছিবা খান  এর সভাপতিত্বে সভায় এসময় উপস্থিত ছিলেন ডামুডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি , ডামুড্যা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ আজিজুর রহমান , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম,মৎস্য কর্মকর্তা,ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা প্রেসক্লাবের সদস্য ও যায়যায়দিন প্রত্রিকার ডামুড্যা উপজেলা প্রতিনিধি কালাম সরদার,ডামুড্যা প্রেসক্লাবের মহিলা বিষয়ক সম্পাদক মিতালী সিকদার , সাংবাদিক বৃন্দ প্রমুখ৷

বক্তারা বলেন, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন নেছা মুজিবের পাঁচ সন্তানের মধ্যে জ্যেষ্ঠ শেখ হাসিনা। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে ছাত্রজীবন থেকে প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করা শেখ হাসিনা তৎকালীন ছাত্রলীগের অন্যতম নেতা ছিলেন।

দেশে ফিরে নানা প্রতিকূলতারমধ্যেও আওয়ামী লীগকে শক্ত সাংগঠনিক ভিতে দাঁড় করান শেখ হাসিনা। সামরিক শাসন, স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ সব রাজনৈতিক আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। হামলার শিকার হওয়ার পাশাপাশি বিভিন্ন মামলায় তাকে জড়ানো হয়। জেলও খাটেন তিনি। আমরা সবাই আমাদের প্রিয় মানবতার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করি মহান আল্লাহ পাক যেন সব সময় তাকে সুস্থ রাখেন।

এমএসএম / এমএসএম

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া