ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

পাঁচবিবিতে কীটনাশক ছিটিয়ে ধান নষ্টের অভিযোগ


আব্দুল হাসিব, পাঁচবিবি photo আব্দুল হাসিব, পাঁচবিবি
প্রকাশিত: ২৮-৯-২০২২ দুপুর ৪:৫০

জয়পুরহাটের পাঁচবিবির মোহাম্মদপুর ইউনিয়নের বেড়াখাই গ্রামের নজরুল ইসলাম এক কৃষকের জমিতে কীটনাশক ছিটিয়ে ধান নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। 

নজরুল উপজেলার বেড়াখাই গ্রামের মৃত ছফির উদ্দীনের ছেলে । বুধবার (২৮ সেপ্টেম্বর) নজরুল বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানাযায়, নজরুল ইসলামের সঙ্গে প্রতিবেশী মৃত আব্বাস আলীর ছেলে আবু তাহেরের জমিজমা নিয়ে বিবাদ ও মামলা চলছিলো।

এঘটনাকে কেন্দ্র করেই সোমবার (২৬ সেপ্টেম্বর) ভোরে তাহের ও তার ছেলে বিপ্লব হোসেন (৩৮), মাহাফুজ রহমান (৩৫), বরকত আলী (২৬) ওই কৃষকের ১১০ শতক জমিতে কীটনাশক ছিটিয়ে ধানের ক্ষতি করেছে অভিযোগ নজরুলের।

এ বিষয়ে অভিযুক্ত আবু তাহের বলেন, "নজরুলের সঙ্গে আমাদের জমিজমা নিয়ে মামলা চলমান আছে। কিন্তু এ বিষয়টি তারা নিজেরাই তাদের জমিতে কীটনাশক ছিটিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।"

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, "এ বিষয়ে শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

Admin / প্রীতি

সুন্দরবনে বাঘ ও হরিণ শিকারসহ বনজসম্পদ লুটপাটে জড়িত ১৫০ অপরাধীর তালিকা গোয়েন্দাদের হাতে

নিখোঁজের এক মাস পর সজীবকে মায়ের কাছে ফিরিয়ে দিল পুলিশ

রাজনৈতিক হত্যা মামলায় গ্রেফতার জামায়াত নেতা খিজির আহমেদের জামিন

গাছবাড়িয়া কলেজে ঝুকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থীরা

মুকসুদপুরে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

বরখাস্ত হয়েও 'রহস্যময়' পুনঃনিয়োগ!

“রোজ একই টিফিনে শিশুদের অনীহা: বিকল্প খাবারের দাবি বরুড়ার প্রাথমিক বিদ্যালয়ে”

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা আমাদের সমাজের মূল্যবান সম্পদ -ডিসি, নরসিংদী

শিবচরে জমি বিরোধে চাচাতো ভাই নিহত, ঘুষির অভিযোগ

বিজয়নগরে কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম

কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ