কমলগঞ্জে যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন
কমলগঞ্জে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতার কন্যা বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করেছে উপজেলা যুবলীগ। আলোচনা সভা,কেক কাটা, দোয়া মাহফিল এবং ১০০ প্রতিবন্ধী ও এতিমদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণের মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়। জন্মদিন উপলক্ষে বুধবার বিকাল ৪ টায় কমলগঞ্জ পৌর মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সায়েক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য ইউপি চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর বখতিয়ার খান, মৌলভীবাজার জেলা যুবলীগের সাবেক সদস্য প্রদীপ সীল, কমলগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য আবুল কালাম, মোস্তাফিজুর রহমান, জহিরুল আলম নানু, ময়নুল খান, সাংবাদিক সাজিদুর রহমান সাজু। ছাত্রলীগ নেতা সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শ্যামল পাল, কমলগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এস.এম এবাদুল হক,আলীনগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহীন আহমেদ প্রমুখ। পরে প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়ার পর বিশাল কেক কেটে জন্মদিন পালন করা হয়।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার