ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দেশরত্নের জন্মদিনে ইবি ছাত্রলীগের নানা আয়োজন


মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি photo মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি
প্রকাশিত: ২৮-৯-২০২২ বিকাল ৫:৩১

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উদযাপন করা হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বেলা ১১টার দিকে দলীয় টেন্ড থেকে সংগঠনটির সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম, প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, সহকারী প্রক্টর ড. শফিকুল ইসলাম ও  আমজাদ হোসেন সহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। শাখা ছাত্রলীগের প্রায় সহস্রাধিক নেতা-কর্মী কর্মসূচিতে অংশ নেন। এছাড়া বিকেলে শাখা ছাত্রলীগের উদ্যোগে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়ার জন্মদিন পালন করতে পেরে আমরা আনন্দিত। আজ প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন। আমরা যাতে তার ১০০তম জন্মদিনও আনন্দের সাথে পালন করতে পারি ও তার দীর্ঘায়ু কামনা করি।

এমএসএম / এমএসএম

ডিআইইউতে সাংবাদিক হত্যার হুমকির ঘটনায় ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে : ববি হাজ্জাজ

ইউএপিতে রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬

‎২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়েও কমছে না নজরুল বিশ্ববিদ্যালয়ের পরিবহন-দুর্ভোগ

ডিআইইউ শিক্ষার্থী মাহমুদুল হত্যায় চাঞ্চল্যকর রহস্য, সংশ্লিষ্টতা প্লাবনের: দাবি শিবিরের

শিক্ষার্থী ধর্ষণের মামলার অভিযোগ, মাদরাসা শিক্ষককে শোকজ

সাংবাদিককে হত্যার হুমকি: নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী প্লাবন সহ সংশ্লিষ্ট কয়েকজন কে আসামী করে জিডি

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী

কুবিতে বাসের সিটে বসা নিয়ে জুনিয়রকে থাপ্পড়ের অভিযোগ, প্রক্টর অফিসে সমঝোতা

‘ব্রো’ বলাকে কেন্দ্র করে শেকৃবিতে সংঘর্ষ, ছাত্রদল নেতা শরীফকে ধাওয়া ও কক্ষ ভাঙচুর

ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: অভিযুক্ত প্লাবনকে শোকজ

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন

বাকৃবিতে শিক্ষকদের নতুন সংগঠন ‘সাদা দল’, নেতৃত্বে অধ্যাপক ড ওবায়েদুল- অধ্যাপক ড দেলোয়ার