শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের প্রতিফলন আজ সর্বত্র দৃশ্যমান : ইডিইউ উপাচার্য
ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান বলেছেন, দারিদ্র্য দূরীকরণ, বৈশ্বিক সুরক্ষা, শান্তি ও সমৃদ্ধি নিশ্চিতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের অগ্রযাত্রায় বাংলাদেশকে বিশ্বে রোলমডেলে পরিণত করার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বঙ্গবন্ধু কন্যা যে দৃষ্টান্তস্থাপন করেছেন, তা অতুলনীয় এবং অনুসরণীয়।
আজ ২৮ সেপ্টেম্বর বুধবার বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন উপলক্ষে আয়োজিত এক সভায় এসব কথা বলেছেন তিনি। প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপনে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি সকাল ১১টায় ক্যাম্পাস প্রাঙ্গণে বৃক্ষরোপণ করে। পরে বিকেল ৪টায় কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীর অর্জন ও অবদান নিয়ে এক আলোচনা সভা।
এতে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মুক্তিযুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠনের অন্যতম সংগঠক, যুক্তরাজ্যের লিডসে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ লিবারেশন ফ্রন্টের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর সিকান্দার খান আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বের প্রতিফলন আজ বাংলাদেশের সর্বত্র দৃশ্যমান। মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিও বিশ্বমানের শিক্ষাবিস্তার ও ডিজিটাল বাংলাদেশ গড়ার এ অগ্রযাত্রায় শামিল। মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানের প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয় তাদের ঐকান্তিক প্রচেষ্টায় মুক্তিযুদ্ধের চেতনা ও সরকারের ভিশন সামনে রেখে এগিয়ে যাচ্ছে।
এতে সভাপতির বক্তব্যে ইডিইউর কোষাধ্যক্ষ অধ্যাপক সামস-উদ দোহা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো বাংলাদেশ সারাবিশ্বের অন্যতম উন্নত রাষ্ট্র হয়ে উঠবে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশ সে লক্ষ্যেই এগিয়ে চলছে। এমডিজি অর্জন, এসডিজি বাস্তবায়ন, শিক্ষা, স্বাস্থ্য, লিঙ্গ সমতা, কৃষি, তথ্য-প্রযুক্তি, বিদ্যুৎসহ নানা অর্থনৈতিক সূচকে দেশ এগিয়ে যাচ্ছে দ্রুতগতিতে।
এসময় আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া, স্কুল অব বিজনেসের অ্যাসোসিয়েট ডিন প্রফেসর ড. রকিবুল কবির, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাসোসিয়েট ডিন প্রফেসর ড. নাজিম উদ্দিন, স্কুল অব লিবারেল আর্টসের অ্যাসোসিয়েট ডিন শহিদুল ইসলাম চৌধুরীসহ সকল ফ্যাকাল্টি মেম্বার ও কর্মকর্তাবৃন্দ।
প্রীতি / প্রীতি
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক