ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কম্বাইন্ড ডিগ্রি অন্তর্ভুক্তিকরনে শেকৃবি শিক্ষার্থীদের আনন্দ মিছিল


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ২৮-৯-২০২২ রাত ১০:২৯

দেশের সনামধন্য দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্ক ভিটা এর সম্প্রতি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে পশু চিকিৎসা ও পশু পালন বিষয়ে সমন্বিত ডিগ্রি ’বিএসসি ভেটেরিনারি সায়েন্স এন্ড এনিম্যাল হাজবেন্ড্রি’ অন্তর্ভুক্ত করায় মিল্ক ভিটা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি ) এএসভিএম অনুষদের শিক্ষার্থীরা।

আজ বোধবার (২৮ সেপ্টেম্বর ) বিকেল ৪টায় বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ফেডারেশন এর সাধারণ সম্পাদক রতন রহমান এর নেতৃত্বে  আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলটি শেখ কামাল অনুষদের সামনে থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন উক্ত অনুষদের ডীন অধ্যাপক ড.লামিয়া আসাদ এবং মেডিসিন ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান অধ্যাপক ড. কেবিএম সাইফুল ইসলাম সহ উক্ত অনুষদের শিক্ষক শিক্ষার্থীরা।
বক্তব্যের শুরুতে অধ্যাপক ড. কেবিএম সাইফুল ইসলাম  মিল্কভিটা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন,আমাদের কম্বাইন্ড ডিগ্রি একটা গ্রহনযোগ্য ডিগ্রি। আমাদের শিক্ষার্থীরা কারো দয়ায় চাকরি চায়না বরং নিজের যোগ্যতা দিয়েই যেন মেধা যাচাইয়ে সুযোগ করে দেয়া হয়,এছাড়াও তিনি বলেন,আমরা কোন ডিগ্রিকে খাটো করতে চাইনা কিন্তু কেউ আমাদের ডিগ্রিকে নিয়ে ষড়যন্ত্র করলে তার দাতভাংগা জবাব দেয়ার হুশিয়ারি দেন।

এএসভিএম অনুষদের ডীন অধ্যাপক ড. লামিয়া আসাদ বলেন, প্রাণিসম্পদ এর উন্নয়নে বিএসসি ভেট সাইন্স এন্ড এএইচ ডিগ্রী আজ সময়ের দাবী। মিল্ক ভিটার বর্তমান সার্কুলার তা আমাদের দেখিয়ে দিল। অথচ এই সত্যটুকু ধারন না করে উল্টো এর বিপরীতে একটি পক্ষ বারবার আন্দোলন করাচ্ছে। সর্বস্তরের ভেটেরিনারিয়ানকে বিষয়টিতে নজর রাখবার জন্য তিনি আহবান জানান।
এছাড়াও তিনি প্রানিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান (BLRI) কে কম্বাইন্ড ডিগ্রিকে যথাযত যোগ্যতা যাচাইপুর্বক মুল্যায়ন করার আহবান জানান। তিনি আরও বলেন,অতি শীগ্রই আমাদের পক্ষ হতে মিল্কভিটা কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন পুর্বক একটা চিঠি প্রেরন করা হবে।

এমএসএম / এমএসএম

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত

পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন

দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য

একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল

গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন

কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই পক্ষের মারামারি, আহত ১০ জন

কুবিতে যৌন নিপীড়ন ও প্রশ্নফাঁসে অভিযুক্ত তিন শিক্ষকের শাস্তি সিথিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

এসিআই ফার্মাসিউটিক্যালস পরিদর্শনে গবির ভেটেরিনারি শিক্ষার্থীরা

পবিপ্রবির শিক্ষার্থীকে মারধর-ছাত্রী হেনস্তা, স্থানীয়দের বিরুদ্ধে মামলা