লামার রুপসীপাড়ায় বাঁশ ব্যবসায়ীর লাশ উদ্ধার
বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দুর্গম নাইক্ষ্যংমুখ এলাকায় সারোয়ার আলম (৫৫) নামে এক বাঁশ ব্যবসায়ীর লাশের সন্ধান পাওয়া গেছে।নিহত সারোয়ার আলম লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের অংহ্লা পাড়া এলাকার মৃত মনির আহমদের ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ একই ইউনিয়নের দুর্গম এলাকায় বাঁশসহ গাছ, কলা, সবজির ব্যবসা করতেন।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় লাশটি দেখতে আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের খবর দেয় স্থানীয়রা।বিষয়টি নিশ্চিত করে রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা বলেন, ‘ঘটনাস্থল খুবই দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকা। সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ টিম ঘটনাস্থল যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।’রূপসীপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার কাইওয়ে ম্রো বলেন, ‘গতরাত ১০টায় নিহত সারোয়ার আলম কে নাইক্ষ্যংমুখ বাজারে দেখা গিয়েছিল। রাতে সে আলিয়াং পাড়ায় যাচ্ছিল। তার লাশ উদ্ধারে যাওয়া পুলিশ টিমের সাথে আমি যাচ্ছি।’
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ‘পুলিশের ২টি টিম ঘটনাস্থলে যাচ্ছে। প্রথম টিম সকাল সাড়ে ৮টায় রওনা দিয়েছে।’
উল্লেখ্য, গত তিন বছরে রূপসীপাড়া ইউনিয়নের নাইক্ষ্যংমুখ দুর্গম এলাকায় ৫টি খুনের ঘটনা ঘটে। উক্ত এলাকাটি পাহাড়ি সন্ত্রাসীদের আতুড়ঘর হিসাবে পরিচিত৷
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন
ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ
হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ
মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত
ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত
ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান
সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য
কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
Link Copied