ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

নেত্রকোনার ধনু নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন


মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ৮-৭-২০২১ দুপুর ৩:২৩
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের চড়পাড়া গ্রামের পাশে ধনু নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে বালু  ব্যবসায়ীরা । অবৈধভাবে বালু উত্তোলনের ফলে গ্রামটি রয়েছে হুমকির মুখে। 
 
দীর্ঘদিন যাবৎ উপজেলার ধনু নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার ইটনা ও ধনপুর গ্রামের টিপু মিয়া ও  ভজন কান্তি দাস নামে বালু দস্যুরা। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিনে দেখা যায়, দুটি ড্রেজার দিয়ে গত ৫-৬ মাস ধরে ড্রেজিং করে বালু উত্তোলন করে আসছে বালুদস্যুরা। ফলে চড়পাড়া গ্রামটি আরো হুমকির মুখে পতিত হচ্ছে।
 
অভিযোগকারীরা জানান, পার্শ্ববর্তী জেলা থেকে এসে দুটি ড্রেজিং মেশিনে প্রতিদিন ১০-১২টি বলগেটবোঝাই বালু উত্তোলন করে শাল্লা, ইটনাসহ বিভিন্ন উপজেলায় সরবরাহ করে আসছে। পা‍ঁচহাট গ্রামের সুয়েম তালুকদার গ্রামবাসীর পক্ষে বালু উত্তোলনের বিষয়ে উপজেলা প্রশাসনকে অবহিত করলেও আজ পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়া হয়নি। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে যেমন সরকার হারাচ্ছে রাজস্ব, তেমনি গ্রামটি পড়ছে বিলীনের হুমকিতে।
 
এ বিষয়ে  বালু দস্যু  ভজন কান্তি দাসের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি ড্রেজারের মালিক না। তবে আমি বালু ফুট হিসেবে কিনে বিভিন্ন জায়গায সরবরাহ করে থাকি। মেশিনের মালিক কিশোরগঞ্জ জেলার চামটা ও বাজিতপুরের। তাদের কাছে নৌকা পাঠিয়ে দিলে তারা বালু দিয়ে নৌকা ভর্তি করে দেয়। বালু উত্তোলনের বৈধতা সম্পর্কে জানতে চাইলে তিনি উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করতে বলেন।
 
অপর বালুদস্যু টিপু মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমার কোনো ড্রেজিং মেশিন নেই। আপনি ভুল নাম্বারে কথা বলছেন বলে ফোন কেটে দেন।
 
এ বিষয়ে জানতে চাইলে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম আরিফুল ইসলাম জানান, এ বিষয়ে দ্রূত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রণণ করব। 
 
তবে বারবার অভিযোগের পরও বালু উত্তোলন বন্ধ না হাওয়ায় এলাকাবাসী প্রশাসনের উদাসীনতাকে দায়ী করছেন।

এমএসএম / জামান

৩ ব্রোকারেজ হাউজ-কে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান

বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর

মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার

আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

কৃষি ও পুষ্টি উন্নয়নে টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস

সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন

কৃষকের ৩০০ মণ ধানসহ বাংলো ঘর পুড়ে ছাই

উলিপুরে এসডিজি অর্জনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

দর্শনা থানাপাড়ায় যুবদল নেতা রিংকুর ব্যক্তিগত উদ্যোগে কলের পাড় নির্মাণ, জনসাধারণের স্বস্তি

যশোরে রিয়াজ হত্যাকাণ্ডে মামলা-পুলিশের অভিযানে প্রেপ্তার ৩

নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন