ঢাকা বৃহষ্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

সড়কে প্রাণ গেলো সদ্য শেষ হওয়া এক এসএসসি পরীক্ষার্থীর


ইব্রাহীম খলীল, পাথরঘাটা photo ইব্রাহীম খলীল, পাথরঘাটা
প্রকাশিত: ২-১০-২০২২ দুপুর ১২:৫৪

বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের সোনালী ও বটতলার মাঝামাঝি স্থানে ২ অক্টোবার শনিবার  রাত সাড়ে ৮ টার দিকে বিভাটেক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাঈম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয় পরে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক, উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে রেফার্ড করেন।  

বরিশালের যাওয়ার সময় পথের মধ্যে নাঈমের মৃত্যু হয়। পাথরঘাটা থানায় যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত ইনচার্জ  মোঃ আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেন। নিহত এসএসসি পরীক্ষার্থী হলেন পাথরঘাটা পৌরসভার ০৯ নং ওয়ার্ডের মো. বাচ্চু মিয়ার ছেলে মো. নাঈম।

স্থানীয়ভাবে যোগাযোগ করা হলে প্রত্যক্ষদর্শীরা জানান সদ্য শেষ হওয়া ২০২২ সালের এসএসসি পরীক্ষা শেষ হওয়ায় বন্ধুবান্ধবদের সঙ্গে ঘুরতে বের হয়েছিলো নাঈম, নিজেই মোটরসাইকেল ড্রাইভ করেছিলেন। পাথরঘাটা টু কাকচিড়া মূল সড়কে বটতলা ও সোনালী বাজারের রোডে  মাঝামাঝি স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিভাটেক এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে সে গুরুতর হয়।

দূর্ঘটনার স্পটে কোন ব্যক্তি এগিয়ে না আসায় স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে ৯৯৯ নাইনে ফোন করে। পরবর্তীতে নাঈমকে পাথরঘাটা ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থল থেকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরিবার থেকে কোন ধরনের অভিযোগ না করায় ময়নাতদন্ত ছাড়াই নাঈমকে তার নিজ বাড়িতে দাফন- কাফন করা হয়।

প্রীতি / প্রীতি

গণভোটের বিরুদ্ধে গিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছেঃ নাসীরুদ্দীন পাটওয়ারী

আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে পর্যটকের ঢল

পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার

অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি

পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ

ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত

গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান

নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি

রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী

নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা

শেরপুরে নদীর ব্রীজ ধ্বসে পড়ায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে