ডামুড্যায় নিখোঁজের পর যুবকের লাশ উদ্ধার
শরীয়তপুরের ডামুড্যা পৌরসভায় নিখোঁজের দুইদিন পর পুকুর থেকে মো. আজিজুর রহমান মাসুম (৪০) নামে এক যুবকের বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (০২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের ৬নং বিশাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের পরিত্যক্ত পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
মো. আজিজুর রহমান মাসুম (৪০) পৌরসভার বিশাকুড়ি গ্রামের মো. আবদুল আলী জমাদ্দারের ছেলে। দুইভাই তিন বোনের মধ্যে মাসুম চতুর্থ। তিনি অগ্রনী ব্যাংক ডামুড্যা শাখার অফিস সহায়ক পদে চাকরি করতেন। তার দুই ছেলে আবির (৭) ও আলিফ (৩)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার গভীর রাতে নিখোঁজ হয় মাসুম। তারপর পরিবার ও স্বজনরা খুঁজে না পেয়ে শনিবার ডামুড্যা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন নিহতর বড় ভাই মামুন। পরে আজ সকালে স্বজনরা বিশাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের পরিত্যক্ত পুকুরে লাশটি দেখতে পেয়ে পুলিশকে জানায়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে। গলায় গামছা পেচানো বস্তাবন্দি উলঙ্গ ছিল মাসুম।
নিহত মাসুমের স্ত্রী ফারজানা ইসলাম রিতিকা বলেন, আমি আমার বাবার বাড়িতে ছিলাম। শুক্রবার বিকেল ৩টার দিকে মাসুমের সঙ্গে শেষ কথা হয়। আমার স্বামী নিখোঁজ হওয়ার পর এলাকা, স্বজনসহ এমন কোন যায়গা নাই যে খোজ করিনি। পরে বাড়ির পাশের স্কুলের ধারে পুকুরে অর্ধগলিত বস্তাবন্দি আমার স্বামীর লাশ পাওয়া যায়। যে বস্তায় বাঁধা হয়, সেই বস্তা ও গামছা আমাদের।
তিনি বলেন, আমার দুইটা ছেলে তাদের বাবাকে হারিয়েছে। আমি হারিয়েছি স্বামীকে। যারা আমার স্বামীকে হত্যা করেছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি দেয়া হোক।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, সকাল সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করি। লাশের পরিচয় পেয়েছি। প্রাথমিকভাবে বুঝা যাচ্ছে এটা একটি হত্যাকান্ড। আমরা বিষয়টি তদন্ত করছি। মামলার প্রস্তুতি চলছে। যতদ্রুত সম্বব যারা এই হত্যাকান্ডের সঙ্গে জরিত তাদের আইনের আওতায় আনা হবে।
প্রীতি / প্রীতি
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের