ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

লোহাগাড়ায় ধর্ষণের পর ভিডিও ধারণের ঘটনায় আটক ১


লোহাগাড়া প্রতিনিধি photo লোহাগাড়া প্রতিনিধি
প্রকাশিত: ২-১০-২০২২ দুপুর ৪:১৭

ধর্ষণের পর ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার মামলায় চট্টগ্রামের লোহাগাড়ায় কায়সার নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে লোহাগাড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করলেও  মামলার অপর আসামী জালাল পলাতক রয়েছেন।

গ্রেফতারকৃত আসামী হলেন, লোহাগাড়া উপজেলা বড়হাতিয়া ইউনিয়ন ২ নং ওয়ার্ড তৈয়বের পাড়ার মৌলানা নুর আহমদের ছেলে জালাল উদ্দিন। পলাতক আসামী একই ওয়ার্ডের হাজী পাড়ার মোঃ আলীর ছেলে মোঃ কায়সার।

এজাহার সূত্রে জানা যায়, ২৫ সেপ্টেম্বর  সকাল ১১ টার দিকে বিদ্যুৎ বিল দিয়ে রিকশাযোগে বাড়ি ফিরছিলেন দুই নারী। লোহাগাড়া উপজেলার বড়হাতিয়ার মালপুকুরিয়া ব্রীজের সামনে পৌঁছালে তাদের গতিরোধ করে অভিযুক্ত কায়সার এবং জালাল উদ্দিন। তাদেরকে জোর করে তস্থানীয় তৈয়বের পাড়ায় একটি পরিত্যক্ত টিনশেড ঘরে নিয়ে যায়। 

সেখানে তাদের দুজনকে ধর্ষণ পরবর্তী বিবস্ত্র করে ভিডিও ধারণ করে। এরপর থেকেই সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে আদায় করে মোটা অংকের টাকা।  এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করে ভুক্তভোগীরা। যার মামলা নং ৪১/২২।

 চট্টগ্রাম মেডিকেলের ওসিসিতে প্রাথমিকভাবে পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এছাড়াও স্থানীয়রা জানান, কায়সার ও জালাল এলাকায় বিভিন্ন অপরাধে জড়িত। 

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান জানান, ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের ঘটনায় দাযের করা মামলায় আমরা একজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি। পলাতক আসামীকে গ্রেফতার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

প্রীতি / প্রীতি

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি