ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

দেশের নাম উজ্জ্বল করলো বিরামপুরের ছেলে মোস্তাকিম


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ৫-১০-২০২২ দুপুর ১:৩৫

অজপাড়াগাঁয়ের ছেলে মোস্তাকিম হোসেন। সে সাউথ এশিয়া রিজিওনাল জুনিয়র ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২২ (অনুর্ধ্ব-১৫) এ চ্যাম্পিয়ন হয়েছে। ১০ টি দেশের প্রতিযোগীরা এ খেলায় অংশ নেয়। মোস্তাকিমরা শ্রীলঙ্কা, নেপাল ও ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হবার এই গৌরব অর্জন করেছে। মোস্তাকিমের বাড়ি দিনাজপুরের বিরামপুর পৌর শহরের পূর্বপাড়া মহল্লায়। ব্যাডমিন্টন তার প্রাণের স্পন্দন। কিন্তু সমস্যা হলো সাংসারিক টানাপোড়েন। 

গরীব ঘরে জন্ম হলেও ব্যাডমিন্টন খেলায় সে দারুণ পারদর্শী। স্বপ্ন ছিলো দেশের একজন নামকরা ব্যাডমিন্টন খেলোয়াড় হবে সে। কিন্তু নড়বড়ে সাংসারিক অবস্থা তার সেই স্বপ্নের পথে দেয়াল হয়ে দাঁড়ায়। বাবা পেশায় রিকশাচালক, মা সংসারের কাজ সামলানোর পাশাপাশি বাইরে টুকটাক কাজ করে সামান্য টাকা আয় করে। সংসারে অভাব অনটন লেগে থাকায় মোস্তাকিম মাঝেমধ্যে রিক্সা চালাত, পাশাপাশি সুযোগ পেলেই ব্যাডমিন্টন খেলতে ছুটে যেতো।

এভাবেই একদিন উপজেলা অফিসার্স ক্লাবে খেলতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার এঁর নজরে পরে সে। আর ছেলেটির প্রতিভা আঁচ করতে পারেন মানবিক ইউএনও পরিমল কুমার সরকার। তিনি মোস্তাকিমকে এগিয়ে যাবার রাস্তা দেখান। সেই সাথে আর্থিক সহযোগিতা সহ মাথার উপর অনুপ্রেরণার ছাঁয়া হয়ে দাঁড়ান। আর এই অনুপ্রেরণার শক্তিতেই স্বপ্ন জয়ের যুদ্ধে অগ্রগামী পথিক এখন মোস্তাকিম।

মোস্তাকিমের এই এগিয়ে যাওয়া এবং অনন্য প্রাপ্তিতে দারুণ উচ্ছ্বসিত ইউএনও পরিমল কুমার সরকার। মোস্তাকিম শুধু দেশের নামই নয়, বিরামপুরের নামও উজ্জ্বল করেছে। তাই এই খুশির খবর পাওয়ার সাথে সাথেই ইউএনও মোস্তাকিমকে বিরামপুর উপজেলা প্রশাসন এঁর পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন। সেই সাথে মোস্তাকিম যেন আরও অনেকদূর এগিয়ে যায় সেই প্রত্যাশাও ব্যাক্ত করেন।

জানতে চাইলে ইউএনও পরিমল কুমার সরকার জানান, মোস্তাকিম একদিন অফিসার্স ক্লাবে খেলতে এসেছিল। সেদিনই আমার সাথে তার পরিচয়। কয়েকমাস পর স্কুল পর্যায়ের খেলায় সে সারাদেশে চ্যাম্পিয়ন হয়। এরপর বেশ কিছুদিন খবর নেয়া হয় নি। একদিন জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের স্টাফ মাসুম জানালো মোস্তাকিমকে সে রিকশা চালাতে দেখেছে। আমি শুনে অবাক হলাম, কারণ জিজ্ঞেস করলাম। তখন মাসুম বললো মোস্তাকিমের পরিবারের দুর্দশার কথা। 

ওর বাবা-মা দুজনেই অসুস্থ ছিল, সংসার চালানোর তাগিদেই তাকে এই বাচ্চা বয়সে রিকশার হ্যান্ডেল ধরতে হয়েছে। ঢাকায় সে একটা একাডেমিতে প্রশিক্ষণ নেয়, সেখানে যাওয়ার টাকা দেয়ার সামর্থ্যও তার পরিবারের নেই। একাডেমি থেকে জানিয়েছে শুধু থাকা-খাওয়ার খরচ দিলেই চলবে। আমি তাকে অফিসে ডেকে এনে একাডেমিতে প্রশিক্ষণ নেবার ব্যবস্থা করি এবং মোস্তাকিমকে ঢাকায় যেতে বলি।

তিনি আরও বলেন, এ ঘটনার ৩ মাস না পেরোতেই ছেলেটি এত বড় চমক উপহার দিবে আমি কল্পনাই করিনি। সে সাউথ এশিয়া রিজিওনাল জুনিয়র ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট- ২০২২ (অনুর্ধ্ব-১৫) এ চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। আমার নিজের সন্তানের সাফল্যে যতটা খুশী হই, ওর চ্যাম্পিয়ন হবার খবর শুনে আমি ততটাই খুশী হয়েছি। ইউএনও হিসেবে অনেক মানুষের মাঝেই সরকারি সহায়তা দিয়েছি, কিন্তু মোস্তাকিমকে সহায়তা প্রদান আমার চাকুরী জীবনের অন্যতম সেরা অর্জন হিসেবেই মনে করছি।

 

প্রীতি / প্রীতি

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত