চৌদ্দগ্রামে খালের পানিতে পড়ে শিশুর মৃত্যু
কুমিল্লার চৌদ্দগ্রামে সাইমন (১০) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়নপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে। জানা গেছে, বুধবার (৫ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে সাইমন তার সঙ্গী রিফাত, নাজিম ও তৌসিরকে নিয়ে কলমি শাক তুলতে নাঙ্গলিয়া খালের পাড়ে যায়। একপর্যায়ে পা পিছলে সে খালের পানিতে পড়ে যায়।
সঙ্গীদের মাধ্যমে খবর পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা খালের পানিতে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেয়। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এর একটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘক্ষণ উদ্ধার অভিযান চালিয়ে খালের পানি থেকে সাইমনকে উদ্ধার করে। পরে স্থানীয়রা সাইমনকে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার এসআই নাজমুল হক বলেন, ‘সাইমন নামে এক শিশু নাঙ্গলিয়া খালের পানিতে পড়ে মৃত্যুবরণ করেছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের নাশ স্বজনদের কাছে হস্তাস্তর করা হয়েছে’।
প্রীতি / প্রীতি
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত