ঢাকা শনিবার, ৪ জুলাই, ২০২৬

প্রাইভেটকারের ধাক্কায় কাঠ মিস্ত্রীর মৃত্যু, চালক আটক


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ৫-১০-২০২২ দুপুর ৪:০

সাতক্ষীরা বিজিবি’র নীলডুমুরস্ত ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল কামরুল ইসলামের স্ত্রীকে বহনকারি দ্রুতগামি প্রইভেটকারের ধাক্কায় এক কাঠমিস্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা শহরতলীর বকচরা মোড়ের বাইপাস সড়কের দুর্ঘটনা ঘটে। জনতা চালকসহ দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারিট আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘাতক প্রাইভেটকার চালককে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্ষুব্ধ জনতা বাইপাস সড়ক অবরোধ করে।

নিহতের নাম- সাইফুল ইসলাম(৪০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বকচরা পূর্বপাড়ার মৃত লোকমান সরদারের ছেলে। আটককৃত চালকের নাম সুজন শেখ (৩৬)। তিনি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মহারাজপুর গ্রামের সাদাম শেখের ছেলে।

বকচরা গ্রামের ছকিনা খাতুন জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বাই সাইকেলে বড় বাজারে যাওয়ার সময় একই এলাকার আব্দুল গফফারের সঙ্গে তার ছেলে কাঠ মিস্ত্রিী সাইফুল ইসলাম বকচরা মোড়ের বাইপাস সড়কের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় পিছন দিক থেকে দ্রæতগামি একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো -গ-২৩-৭২১৯) সাইফুলকে পিছন দিক থেকে সজোরে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই মারা যায় সাইফুল। দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা চালক সাইফুলকে আটক করে পুলিশে সোপর্দ করে।

আটককৃত সুজন শেখ জানান, নীলডুমুর বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল কামরুল ইসলামের প্রাইভেট চালান তিনি। বুধবার ভোর পৌনে ৬টার দিকে ঢাকার ফার্মগেট এলাকার ১৪/বি গার্ডেন রোডের বাসা থেকে প্রাইভেট কারে বিজিবি কর্মকর্তার স্ত্রীকে সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনি ১৭ বিজিবি ব্যাটালিয়নে পৌছে দেওয়ার জন্য বের হন। তার প্রাইভেটকারটি সাতক্ষীরার বাইপাস সড়ক সংলগ্ন বকচরা মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক সাইকেল আরোহীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় উত্তেজিত জনতা প্রাইভেটকারটি ভাঙচুর করে তাকে পুলিশে সোপর্দ করে।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক ইসমাইল হোসেন দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার ও চালককে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। 

প্রীতি / প্রীতি

তারাগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশের খুলি ও হাড় উদ্ধার

সিংড়ায় পুকুর নিয়ে বিরোধ, গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ

বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮

সংরক্ষিত মহিলা আসনের এমপি সাকিলা ফারজানাকে হাটহাজারীতে সংবর্ধনা

ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

পটিয়ায় বসতঘর থেকে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার

প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার: এমপি মিলন

নেত্রকোণার মদনে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী--টুকু

কেশবপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু নাকি হত্যা

বড়লেখায় পুলিশের অভিযানে ১৩ এয়ারগান উদ্ধার; মামলা ও জব্দ তালিকায় দুই চিত্র

জুড়ী সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা রুখে দিল বিজিবি

পত্নীতলায় হুইল চেয়ার বিতরণ

শিবচরে কাভার্ড ভ্যানের চাপায় নারী ও শিশুসহ ২ জন নিহত আহত ৩