শাহজালাল বিমান বন্দরে ৩০ পিস সোনার বার পরিত্যক্ত অবস্থায় উদ্বার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০ পিস সোনার বার পরিত্যক্ত অবস্থায় উদ্বার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম। জব্দকৃত সোনার আনুমানিক ওজন ৩.৪৮০ কেজি। প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম করে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা ।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল বিমানবন্দরের বে- নম্বর ১২' তে পরিত্যক্ত অবস্থায় এসব সোনার বার উদ্বার করা হয়। কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিমের সহকারী রাজস্ব কর্মকর্তা নাফিজ আমিন রিজভী এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল বিমানবন্দরের বে- নম্বর ১২' এর পার্শ্বে রক্ষিত ডাষ্টবিন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি স্কচটেপ মোড়ানো দন্ড আকারের বস্তু পাওয়া যায়। পরবর্তীকালে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে দন্ড আকারের বস্তু খুলে তার ভেতরে ৩০ পিস স্বর্ণবার পাওয়া যায়। যার আনুমানিক ওজন ৩.৪৮০ কেজি এবং বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫০ লক্ষ টাকা মাত্র। এঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
নাফিজ আমিন রিজভী জানান, উদ্বারকৃত সোনার বিষয়ে ফৌজদারী মামলা সহ কাস্টম এ্যাক্ট আইনে বিমানবন্দর থানায় একটি মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান