ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে অসৌজন্যমূলক আচরণের পতিবাদে ইউপি সদস্যদের কর্মবিরতি


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ৬-১০-২০২২ রাত ৯:৩০
পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের সদস্যরা পরিষদের যাবতীয় কার্যক্রম থেকে বিরত রয়েছেন। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল থেকে এ কর্মসূচি পালন করছেন তারা। তাদের দাবি, চেয়ারম্যান যদি বিষয়টি সুরাহা না করেন, তাহলে সাত দিন পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। এতে হয়রানির শিকার হচ্ছেন সেবাপ্রার্থীরা।
 
জানা গেছে, গত মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে জেলা পরিষদের একজন চেয়ারম্যান পদপ্রার্থীসহ ইউপি সদস্যরা মতবিনিময় করছিলেন। এ সময় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মো. তোফায়েল প্রধান জানতে পেরে ইউপি সদস্যদের সাথে মুঠোফোনে অসৌজন্যমূলক আচরণ করেন। এতে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল থেকে তারা পরিষদের যাবতীয় কার্যক্রম থেকে বিরত থাকেন।
 
সেবাপ্রার্থী লিহাজ উদ্দিন ও এনামুল হক জানান, ওয়ারিশন সনদের জন্য পরিষদে গেছিলাম কিন্তু কোনো মেম্বারকে পাইনি।
 
কয়েকজন ইউপি সদস্য বলেন, আমরা চেয়ারম্যানের কক্ষে বসে জেলা পরিষদের একজন চেয়ারম্যান পদপ্রার্থীর সাথে মতবিনিময় করছিলাম। এতে চেয়ারম্যান আমাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। ৭ দিন দেখি, যদি বিষয়টি সুরাহা না করে তাহলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাব।
 
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফায়েল প্রধান জানান, আমাকে না জানিয়ে আমার কক্ষে বসার কারণে বলেছি।
 
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুল হক জানান, বিষয়টি জানা নেই। কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে